রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যাকলিনের বলিউডি প্রেমিক কে? বোনকে দেখে…

news-image

বলিউডের নতুন ‘লাভ বার্ড’ কারা জানেন কি? শোনা যাচ্ছে, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং অর্জুন কপূর নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন! বলি টাউনের অন্দরে বেশ কিছু দিন ধরেই চলছে এমন গুঞ্জন।

এ গুঞ্জন কানে এসেছে জ্যাকলিন-অর্জুনেরও। তবে তাঁদের কাছে যখন এ বিষয়ে জানতে চাওয়া হয় তাঁরা এক রকম আকাশ থেকে পড়েন! দুজনে এতটাই অবাক হয়েছিলেন যে উপস্থিত সাংবাদিকরাও ঘাবড়ে যান। জ্যাকলিন বলে ওঠেন, ‘ওহ! মাই গড।’ তার পর সকলের সামনে সত্যিটা স্বীকার করে নেন তিনি। অর্জুন তাঁর বহু দিনের বন্ধু। তবে তাঁর সঙ্গে যে ডেটিং করছেন না, তা স্পষ্ট করে দেন নায়িকা জ্যাকলিন।
জ্যাকলিনের কথায়, ইন্ডাস্ট্রিতে আমার প্রথম বন্ধু সোনম। আর অর্জুন ওর ভাই হওয়ায় ওর সঙ্গেও প্রথম দিন থেকে বন্ধুত্ব। তখন আমি বরুণ ধাওয়ান, রণবীর কপূর, রণবীর সিংহ কাউকে চিনতাম না। তবে অর্জুনের সঙ্গে আমার শুধুই বন্ধুত্বের সম্পর্ক।
তাঁদের এই সম্পর্ক নিয়ে কয়েক দিন আগেই বেশ বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই শ্রীলঙ্কান সুন্দরী। তিনি বলেছিলেন, সম্পর্ক নিয়ে সকলে তাঁকেই প্রশ্ন করছেন। অর্জুনকেও প্রশ্ন করা উচিত। সে প্রশ্নেই অতিষ্ঠ হয়েই কি নায়িকা সকলের সামনে বলে ফেললেন, যে তিনি এখনও ‘সিঙ্গল’

 

বোনকে দেখে…
বিয়ে করার ব্যাপারে নাকি মনস্থির করে ফেলেছেন প্যারিস হিলটন! হিলটন পরিবারের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও কিছু না জানানো হলেও, গুজব ছড়িয়েছে জোর৷ এখনও পর্যন্ত খবর সুইস ব্যবসায়ী এবং ধনকুবের টমাস গ্রসকে বিয়ে করতে চলেছেন তিনি৷ কিছুদিনের মধ্যে ৩৫-এ পা-রাখবেন প্যারিস৷ আর সেই কারণেই হয়ত, মানে বয়স বাড়ছে বলে, এবার 'সংসারী' হতে চান তিনি৷

পরিবার ঘনিষ্ঠ এক সূত্রের মতে, প্যারিস হিলটন আর আগের মতো বেপরোয়া জীবনযাপন করেন না৷ তিনি এখন সাধারণ জীবনযাপনে বিশ্বাসী৷ তাই তিনি বিয়ে করার দিকে ঝুঁকবেন, তাতে আর আশ্চর্য কী! কিন্তু সত্যিই কি তাই? নাকি প্যারিসের এই মন-বদলের অন্য কোনও কারণ আছে৷

হ্যাঁ, দ্বিতীয় একটি মতও উঠে আসছে এই ব্যাপারে৷ ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে, বোন নিকি হিলটন এখন বিয়ে করে ঘোর সংসারী৷ মন দিয়ে সংসার সামলাচ্ছেন তিনি৷ খুব সম্ভবত আগামী বছর গর্ভধারণও করতে পারেন৷ আর বোনের রকমসকম দেখে প্যারিসও সম্ভবত 'সিঙ্গল' স্টেটাসটা ছেড়ে এবার 'ম্যারেড' স্টেটাস পেতে আগ্রহী৷ তবে যতই চেষ্টা করুন সংসারী হওয়ার ক্ষেত্রে, তিনি বোনকে টপকাতে পারবেন না৷ কেননা, প্যারিস হিলটনের পরিকল্পনা হচ্ছে আগামী বছরের মাঝামাঝি বিয়ের বন্ধনে আটকা পড়া৷paris-hilton-zoom

সে যাই হোক, প্যারিস হিলটনের হঠাত্‍ বিয়ের গুজব ছড়ানোয় নিন্দুকেরা অবশ্য অন্য একটি তত্ত্বও বাজারে ছেড়েছেন৷ একটি মহলের দাবি, গায়িকা কিংবা অভিনেত্রী হিসেবে হালে বড় কোনও সাফল্য নেই প্যারিসের৷ আপাতত তাঁর কাজ টিভিতে মুখ দেখানো আর পেজ থ্রি-তে ছবি ছাপানো৷ ফলে ৩৫ বছরে পা-রাখার আগে প্যারিস চাইছেন নিজের ভবিষ্যতটা একটু পাকাপোক্ত করতে৷ সেই হিসেবে সুইস ধনকুবের বেস্ট অপশন প্যারিসের! 

এ জাতীয় আরও খবর