,

দেশে ফিরতে পদে পদে ভোগান্তি হাজিদের

news-image

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপেক্ষা কক্ষে দেখা গেল বেজায় ভিড়। সেখানে অস্থিরতা নিয়ে অপেক্ষমাণ চাঁপাইনবাবগঞ্জের গৃহবধূ আয়শা সিদ্দিকা। তিনি কিশোরী মেয়ে মেরিনা তাসনিম, চার বছরের ছেলে ইমরানকে নিয়ে বসে আছেন একটি ট্রলির ওপর। কিছুক্ষণ পরপরই তিনি উঁকি দিচ্ছেন বিমানবন্দরের ভেতরের দিকে। জিজ্ঞাসা করতেই জানালেন, শ্বশুর সফেজ উদ্দিন ফিরবেন হজ শেষে। তাঁরই অপেক্ষায় সন্তানদের নিয়ে বসে আছেন সকাল ৮টা থেকে। সকাল ১০টায় ফ্লাইট আসার কথা ছিল, কিন্তু কোনো খবরই মিলছে না বিকেল পর্যন্ত। এ রকম শত শত পরিবার এখন ভিড় করছে বিমানবন্দরে। নানা অব্যবস্থাপনা ও সংকটে হাজিদের দেশে ফেরা নিয়ে চলছে বিড়ম্বনা। বিলম্বে হলেও যেসব হাজি দেশে ফিরছেন, তাঁরাও ফিরতে পারছেন না লাগেজসহ। তাঁদের লাগেজ কবে আসবে সে ব্যাপারেও নেই স্পষ্ট ঘোষণা। হাজিদের দুর্ভোগ প্রসঙ্গে জানতে চাইলে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, 'বিমানের হজ ফ্লাইট ডিলে হওয়ার কথা শুনেছি। তবে ২৪ ঘণ্টা দেরি হচ্ছে, এমনটা জানা ছিল না। বিমানের হজ ফ্লাইটের এ সমস্যা চার-পাঁচ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। বিমানের একজন ডিজিএমকে সৌদি আরবে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার একজন যুগ্ম সচিবের নেতৃত্বে একটি কমিটিকে সব বিমান অপারেটরের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। জেদ্দা বিমানবন্দরে কঠোর নিরাপত্তা তল্লাশির কারণে লাগেজ দ্রুত বিমানে উঠানো যাচ্ছে না। তাই লাগেজ ছাড়াই বিমানের ফ্লাইট ছেড়ে আসছে। সৌদি এয়ারলাইনসের ফ্লাইটগুলো যেখানে একবার চেক করেই ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, সেখানে বাংলাদেশ বিমানের ফ্লাইটগুলোর জন্য সময় নিচ্ছে বেশি। আশা করা যায়, দ্রুতই এ পরিস্থিতির সমাধান করা যাবে।'

 

ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত তিন দিনে ৩৬-৩৭টি ফ্লাইট হাজি নিয়ে দেশে আসার কথা ছিল, কিন্তু সর্বশেষ সংবাদ অনুযায়ী সৌদি এয়ারলাইনসের ১৫টি এবং বাংলাদেশ বিমানের সাতটি ফ্লাইট ঢাকায় পৌঁছেছে। যে সময়ে ২২ হাজার হাজির ফেরার কথা, তখন গত রাত পর্যন্ত পৌঁছেছেন মাত্র আট হাজার ৮৫৪ জন। মঙ্গলবার আসার কথা ছিল এমন দুটি ফ্লাইট জেদ্দা থেকে বুধবার রাতে রওনা হয়েছে বলে জানা গেছে। এ বছর সৌদি আরবে হজ করতে গেছেন এক লাখ সাত হাজার ২৯০ জন বাংলাদেশি। ফ্লাইট শিডিউল বিপর্যয়ের ফলে তাঁদের সবার দেশে ফিরতে কত দিন লাগবে, সে ব্যাপারে স্পষ্ট ধারণা দিতে পারছেন না সংশ্লিষ্টরা। গতকাল সরেজমিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘুরে এবং হাজিদের সঙ্গে কথা বলে জানা গেল নানা সমস্যা ও ভোগান্তির তথ্য। হজ ফ্লাইটের চরম অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ সবার। ফ্লাইট বিলম্বের কারণে জেদ্দা বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষায় বয়স্ক হাজিরা খাবার, বিশ্রাম, টয়লেট ব্যবহারসহ নানা কাজে বিড়ম্বনার মুখোমুখি হচ্ছেন। সেখানে তাঁরা যথাযথ সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ আছে। সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে বাংলাদেশে ফিরতি হজ ফ্লাইট ছাড়ার কথা ছিল মঙ্গলবার ভোর ৭টা ১০ মিনিটে। এ জন্য তিন ঘণ্টা আগেই জেদ্দা বিমানবন্দরে পৌঁছেন রংপুরের গুপ্তপাড়ার বাসিন্দা হাজি মিজানুর রহমান। কিন্তু ফিরতি হজ ফ্লাইট নির্ধারিত সময়ের সাড়ে ১০ ঘণ্টা পরেও ছাড়েনি। আর তাতে দীর্ঘ সময় কেটেছে উদ্বেগ-উৎকণ্ঠায়। এ ফ্লাইট ছেড়েছে পরের দিন সকালে, আর বাংলাদেশে পৌঁছেছে দুপুর আড়াইটায়। তবে এ ফ্লাইটে হাজিদের লাগেজ আসেনি। এক দিন পর দেশে ফিরে লাগেজ না আসার সংবাদে অনেকেই ভেঙে পড়ে। হতাশা নিয়ে শূন্য হাতে বাড়ির পথে রওনা হয় তারা। হাজি মিজানুর রহমান জানান, একসঙ্গে ৩০ জন হজ করতে গেলেও ফিরেছেন ১২ জন। ফ্লাইট বিড়ম্বনায় অন্যরা সৌদিতে রয়ে গেছেন।

মৌলভীবাজারের কুলাউড়ার বাসিন্দা হাজি নজির খান বলেন, 'ফেরার কথা ছিল মঙ্গলবার বিকেলের ফ্লাইটে। পরের দিন ভোরের ফ্লাইটে উঠে ঢাকায় পৌঁছতে সন্ধ্যা। দেশে ফিরে এখন লাগেজ মিলছে না। বিমানের কর্মকর্র্তারা বলছেন, লাগেজ আসবে পরের ফ্লাইটে। কিন্তু পরের ফ্লাইট যে কত ঘণ্টা পরে আসবে, তা কেউ বলতে পারছেন না।' বিমানবন্দরে উপস্থিত হাজিরা জানান, সৌদি আরব যেতে যত ভোগান্তি হয়েছে, ফিরতে হচ্ছে তার চেয়ে বহুগুণ বেশি ভোগান্তি নিয়ে। হাজিদের জন্য যেন কোথাও অভিভাবক নেই, কেউ দায়িত্ব নিতে চাইছে না। অথচ হাজিরা প্রতিটি স্তরেই টাকা বা রিয়াল খরচ করে তবেই হজের কার্যক্রম সম্পন্ন করেন। দেশে ফেরা বগুড়ার হাজি রফিকুল ইসলাম বলেন, 'মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকায় ফিরেছি। কিন্তু প্রায় ১৩ ঘণ্টা পরও লাগেজ আসেনি। বিকেল পর্যন্ত অপেক্ষা করে লাভ হয়নি। এ বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।'

হাজিদের অভিযোগ, সৌদি এয়ারলাইনসের বিমান দু-তিন ঘণ্টার বেশি দেরি করছে না, কিন্তু বাংলাদেশ বিমানের ক্ষেত্রে হজ ফ্লাইটগুলো আসছে ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত বিলম্বে। আবার লাগেজও আনতে পারছে না। এক ফ্লাইটে যাত্রী এলে আরেক ফ্লাইটে আসছে লাগেজ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড