,

নাসিরনগরে দু‘পক্ষে সংঘর্ষে নারীসহ অর্ধশত আহত

news-image

আকতার হোসেন ভুইয়া : বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামে দু‘পক্ষের মধ্যে প্রায়  তিন ঘন্টাব্যাপী সংঘর্ষে নারীসহ প্রায় ৫০জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,মুকবুলপুর গ্রামের সিএনজি চালিত অটোরিক্সাকে সাইড দেয়া নিয়ে মুকবুলপুর গ্রামের সিএনজি চালক মো. সফিক মিয়া ও একই গ্রামের সিএনজি চালক মো. আমিন মিয়ার কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও বিকালে এন্তাজ আলীর ও ইউসুফ আলীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রথম দফায় নাসিরনগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে চলে আসার পর পর আবারও দু‘পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে সংবাদ পেয়ে নাসিরনগর থানা পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে  পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে  নারীসহ উভয়পক্ষে অর্ধশত লোক আহত হয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত ৪৯ জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এসআই আক্কাস মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 


 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা