বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসাম-আখাউড়া ডাবল রেল লাইনের কাজ ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে

news-image

লাকসাম-আখাউড়া ডাবল রেল লাইনের কাজ আগামী ফেব্রুয়ারি মাসেই এই কাজ শুরু করতে চাইছে রেল বিভাগ। এই রেল লাইনের কাজ সম্পন্ন হলে চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি জিডিপিতেও এর একটা ইতিবাচক প্রভাব পড়বে। ব্যবসা বাণিজ্যের প্রসারেও এটা বড় ভূমিকা রাখতে পারবে। কয়েকটি কোম্পানি দরপত্র জমা দিলেও চারটি কোম্পানির দরপত্র প্রাথমিকভাবে বাছাই করা হয়। জুলাই মাসে টেন্ডার মূল্যায়ন কমিটি ওই সর্ট লিস্ট তৈরি করে।
সূত্র জানায়, এডিবি চাইছে কাজটি যাতে স্বচ্ছভাবে হয় এবং যারাই দরপত্র জমা দিয়েছে এরমধ্যে যারা সবচেয়ে ভাল ও দরও দিয়েছে কম তারা যাতে কাজটি পায়। তারা বিষয়টি মনিটরিংয়েও রেখেছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, যখন এই প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল তখন বেশ কয়েকটি কোম্পানি দরপত্র জমা দিয়েছে। এখন ওই দরপত্রগুলো সাব কমিটি বাছাই করে পর্যালোচনা করবে। টেন্ডার কমিটিও সেটা দেখবে। এরপর সেটা মূল্যায়ন কমিটির কাছে পাঠানো হবে। মূল্যায়ন কমিটি তার উপর মূল্যায়ন করে এরপর যাদেরকে যোগ্য বিবেচিত করবে তাদেরকে কাজটি দেওয়ার ব্যাপারে সুপারিশ করবে। নিয়ম এমন হলেও দুটি বিশেষ কোম্পানিকে কাজটি দেওয়ার জন্য চেষ্টা চলছে দীর্ঘ দিন ধরেই।
সূত্র জানায়, মাক্স ও তমা নামে দুই কোম্পানির দুই জন কাজটি পাওয়ার জন্য জোর চেষ্টা করছেন বলে জানা গেছে। তাদের  দুইজন প্রতিনিধি মন্ত্রীসহ বেশ কয়েকজনের সঙ্গে ও পিডির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। আগের পিডি তাদেরকে কাজ সরাসরি যোগ্য করতে সম্মত হননি বরং তিনি নিয়ম মানার পক্ষে। তিনি মনে করেন, কে ও কোন কোম্পানি কাজ পাচ্ছেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কাজটি যারা পাচ্ছে তারা যোগ্য কি না ও কম খরচে তৈরি করছেন কি না?
অভিযোগ উঠেছে, এখন যেসব দরপত্র জমা পড়েছে ওই সব ডুকমেন্টের কপি ওই দুই কোম্পানিকে সরবরাহ করতে হবে বলে নতুন পিডিকে শর্ত দেওয়া হয়েছে। সেই সঙ্গে তারা যাতে কাজটি পায় সেই ব্যবস্থাও করে দিতে হবে। এই জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাও করতে হবে। পিডি সব তৈরি করে দিলে তারা উপর থেকে ফাইল ছাড়িয়ে নিবেন।
এদিকে সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাহিদা মোতাবেক সেখানে পিডি পরিবর্তন করার কথা রেল মন্ত্রণালয় থেকে বলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ধরনের কোন কথা বলা হয়নি। তাছাড়া প্রধানমন্ত্রী নিজেও দেশে নেই।
এই ব্যাপারে নব নিযুক্ত পিডির কাছে জানতে চাইলে তিনি বলেন, ম্যাক্স ও তমা এই কোম্পানী আমার পরিচিত। তাদের দুইজন প্রতিনিধি আলমগীর ও মানিকও আমার পরিচিত। আমি এখন যে প্রকল্পে আছি সেখানে তারা আগেও প্রকল্প বাস্তবায়ন করেছেন। সেই জন্য তাদের সঙ্গে আমার সখ্যতা রয়েছে। তবে লাকসাম-আখাউড়া প্রকল্পের কাজটি তাদেরকে আমি পাইয়ে দিবো এটা ঠিক না। কারণ একজন পিডির কি এত ক্ষমতা আছে?
তাছাড়া আমি তাদেরকে সব নথিপত্র সরবরাহ করবো বলেও যে কথা উঠেছে সেটাও ঠিক না। এটা আমানত। আমি কেন এর খেয়ানত করবো।
আপনাকে এইজন্য নাকি পিডি করা হয়েছে এই ব্যাপারে তিনি বলেন, আসলে এই কাজ করার জন্য পিডি বানানো হয়েছে কিনা বলতে পারবো না। তবে মন্ত্রী আমাকে খুব পছন্দ করেন। আমার কাজ তিনি পছন্দ করেন। এই জন্য তিনি আমাকে নিয়োগ করতে পারেন। আমি তার আস্থা নিয়েই সফলভাবে কাজটি করতে চাই। কোন একটা কাজ করার কথা মনে হলে তিনি প্রথমেই আমাকে দায়িত্ব দিতে চান। সেটাও দেনও।
তবে পুরাতন পিডিকে বদলী করা হয়েছে এই কারণ দেখিয়ে যে তার উপর আরো বেশি কয়েকটি প্রকল্প রয়েছে। ওই সব প্রকল্পের কাজ তাকে শেষ করতে হবে। আর এটা যেহেতু আমরা আরো কাজের গতি বাড়াতে চাইছি এই জন্য তার উপর থেকে লোড কিছুটা কমানো হয়েছে। তাছাড়া একজনের উপর এত চাপ না দিয়ে অন্যদের উপরও দায়িত্ব দিতে হবে। এতে করে ব্যালেন্সও হবে।  তিনি বলেন, এই বদলিটা রাজনৈতিক কারণে করা হয়নি। কিংবা দুটি বিশেষ কোম্পানিকে কাজ করার জন্য করা হয়নি। তারপরও যেহেতু বিভিন্ন দিক থেকে নানা কথা উঠেছে এই কারণে বিষয়টি সতর্কতার সঙ্গে দেখা হবে। আর যে দুটি কোম্পানির নাম উঠেছে তাদের বিষয়টি আরো সতর্কভাবে দেখা হবে। পিডির ব্যাপারেও যেসব কথা আসছে তা যাতে তিনি করতে চাইলেও না পারেন সেটাও দেখতে হবে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রেলওয়ের মহাপরিচালকও এখন দেশে নেই। তিনি হজে গিয়েছেন। তার ফিরতে আরো সময় লাগবে।
দুটি কোম্পানিকে কাজটি দেওয়ার জন্য পিডি পরিবর্তন করা হয়েছে কিনা এই ব্যাপারে তিনি বলেন, পিডির আসলে এত ক্ষমতা নেই যে তিনি একটি কিংবা দুটি কোম্পানিকে কাজ দিবেন। কাজ দেওয়ার জন্য টেকনিক্যাল কমিটি আছে তারা মূল্যায়ন করবেন। এরপর এই ব্যাপারে সিদ্ধান্ত হবে।
এই পিডিরতো আর তিনমাস আছেন এরপর অবসরে যাবেন, এই তিনমাসের জন্য তাকে দায়িত্ব দেওয়ার পেছনে বিশেষ কারণের কথা আমরা শুনছি তিনি বলেন, তিনি তিনমাস পরে অবসরে যাবেন এটা ঠিক। এই সময়ের মধ্যে যতখানি পারেন ততোখানি কাজ করে যাবেন।
তিন মাসের মধ্যেই যারা কাজ পাবে তাদেরকে কার্যাদেশ দেওয়া হবে এমন পরিকল্পনা মন্ত্রণালয়ের রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, টেকনিক্যাল কমিটি রিপোর্ট দেওয়ার পর এই ব্যাপারে বোঝা যাবে। কাজটি ২০১৯ এ শেষ হবে। সেই হিসাবে কাজ শুরু করার একটি তাগিদতো আছেই। তবে তিন মাসের মধ্যে কার্যাদেশ দেওয়া যাবে কিনা এটা এখন বলতে পারি না।
নব নিযুক্ত প্রকল্প পরিচালক লিয়াকত আলী বলেন, আমি নতুন দায়িত্ব পেয়েছি ভাল লাগছে। এখনও পর্যন্ত কাগজপত্র বুঝে নেইনি। এই কারণে সব বলতে পারছি না। আর আমি দরপত্রে যারা অন্য কোম্পানি আছে তাদেরকে দিয়ে দেব। এটা দিব না। তাছাড়া বিষয়টি এডিবি ও ইউরোপীয়ান ব্যাংক বিষয়গুলো মনিটর করবে।
তিনি বলেন, আমিতো টেকনিক্যাল কমিটির প্রধান নই। একজন সদস্য কেবল। অন্যান্য আরো ছয়জন আছেন সেখানে আমার পক্ষে কতখানি করা সম্ভব হবে। ঢাকা চট্টগ্রাম উন্নয়ন প্রকল্পের জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালনকালে ওই দুটি কোম্পানীর সঙ্গে আমার সুসম্পর্ক গড়ে উঠে। এটা কারো কারো ভাল নাও লাগতে পারে।
তিনি বলেন, একজন সাতটা প্রকল্পের পরিচালক হলে তারপক্ষে কি সবগুলো কাজ দ্রুত করা সম্ভব। আসলে সেটা সম্ভব না। এই কারণেই তাকে পরিবর্তন করে আমাকে নিয়োগ করা হয়েছে এই প্রকল্পে।
আপনিতো একটি বড় প্রকল্পের দায়িত্বে আছেন। সেটা করে কি এটা করা সম্ভব হবে তিনি বলেন, আশা করি সম্ভব হবে কোন সমস্যা হবে না। আমি কাজটা ভাল করে করতে চাই।
তিনমাসের মধ্যেই কার্যাদেশ দেওয়ানোর পরিকল্পনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি তিন মাস আছি। এই সময়ের মধ্যে কতখানি পারবো তা জানি না। চেষ্টা করবো কাজ দ্রুত করতে। টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করবে অনেক কিছুই।
উল্লেখ্য, লাকসাম-আখাউড়া ডাবল রেল লাইনের প্রকল্প পরিচালক সাগর কৃষন চক্রবর্তী পরিবর্তন করা হয়েছে। সেখানে নতুন করে প্রকল্প পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে এস এম লিয়াকত আলীকে। অভিযোগ রয়েছে, দুটি কোম্পানিকে যৌথভাবে ডাকল রেল লাইনের কাজ পাইয়ে দেওয়ার সুবিধা দিতেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুটি কোম্পানি যাতে দরপত্রে অংশ নেওয়া অন্যান্য কোম্পানির সকল নথিপত্র পিডির কাছ থেকে নিতে পারেন সেই রকম পরিকল্পনা করা হয়েছে। আর লিয়াকত আলী ওই দুই কোম্পানির সঙ্গে আগেও কাজ করে আসছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাগর চক্রবর্তী বেশ কিছুদিন ধরেই ওই প্রকল্পের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। তিনি এখনও আরো সাতটি প্রকল্পের পিডি হিসাবে দায়িত্ব পালন করছেন। এডিবির কাছে তাদের কাজের ব্যাপারে ও সততার ব্যাপারে ইতিবাচক তথ্য রয়েছে। এডিবি তার উপর আস্থাশীল ছিল। তাদের কাছে থাকা রিপোর্টে তার ব্যাপারে বেশ প্রশংসার কথা বলা হয়েছে। এই পর্যন্ত তার কাজেও এডিবি সন্তুষ্ট। কিন্তু হঠাৎ করেই তাকে প্রকল্প পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঈদের আগে অফিস খোলার দিন। তাকে এইভাবে বদলি করে দেওয়ার কোন কারণ তারাও বুঝতে পারছেন না।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান