,

মিনা ট্রাজেডি : ব্রাহ্মণবাড়িয়ার ৫ হাজী নিহত, নিখোঁজ ২

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে মিনায় পদদলিত হওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবার ২ হাজী ও নাসিরনগর উপজেলার উপজেলার ৩ হাজী মারা গেছেন বলে তাদের পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। এছাড়া নাসিরনগর উপজেলার দুই হাজী এখনো নিখোঁজ রয়েছেন। তবে নিহত ও নিখোঁজ হাজীদের পরিবার গুলোতে চলছে শোকের মাতম। 
হজ পালন করতে গিয়ে মিনায় পদদলিত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার ৫ হাজী নিহত ও ২ হাজী নিখোঁজ রয়েছে। নিহতা হলেন- নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নে বালিখলা গ্রামের মো. আসাদুল্লাহ (৭৫), মো. সিদ্দিক মিয়া (৬৫) আমেনা বেগম (৫০)। আর নিখোঁজ হাজীরা হলেন- নিহত আসাদুল্লার তাঁর স্ত্রী সাহারা বেগম (৬৫) ও প্রতিবেশী হাসেনা খাতুন (৬০)।
অন্যদিকে মিনা ট্রাজেডির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামের গোলাম মোস্তফা (৫৫), জাহেদুল ইসলাম ভূইয়া (৪০) নিহত হয়েছেন বলেও নিশ্চিত করেছেন তাদের পরিবারের লোকজন।
নিহত হাজীদের দাফন সৌদি আরবে করতে আগ্রহী অধিকাংশ পরিবার গুলো। তবে নিখোঁজ হওয়া পরিবারগুলোর স্বজনদের দাবী জীবিত কিংবা লাশ যে কোন একটি তারা দেখতে চায়।
নিহত আর নিখোঁজ হাজীদের বাড়িতে এখন চলছে শোকের মাতম। পরিবারের প্রিয় মানুষটিকে হারিয়ে এখন নির্বাক স্বজনরা। আবার অনেকে সৌদি আরবে পবিত্র হজ পালনের ব্যবস্থাপনা নিয়ে সমলোচনা করেন। পাশপাশি এই ট্রাজেডির নিরপেক্ষ তদন্তেরও দাবী জানিয়েছেন কেউ কেউ।
ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাকি বিল্লাহ জুয়েল জানান, হাজীদের মুত্যুর সংবাদ পাওয়ার পর তিনি নিয়মিত তাদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিচ্ছেন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর সৌদি আরবের মিনায় হাজীরা ‘শয়তান স্তম্ভে’ পাথর নিক্ষেপ করতে গিয়ে পদদলিত হওয়ার সময় সর্বশেষ ৩০ সেপ্টেম্বর পযর্ন্ত  ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জন নিহত ও ২ নিখোজ রয়েছে।

 

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা