,

শুরুটা ভাল হল না সালমাদের

news-image

 বাংলাদেশ ও পাকিস্তানের নারী দলের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৯ রানে হেরেছে বাংলাদেশ। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০১৫) করাচিতে ম্যাচটি শুরু হয় বেলা ১১টায়। এর আগে খেলার শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের অধিনায়ক সানা মীর। ব্যাটিংয়ে এসে বাংলাদেশের বোলারদের চাপে শুরুটা ভালো হয়নি পাকদের। প্রথম ওভারেই ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফেরেন পাকিস্তানের মারিনা ইকবাল (১)। এরপর জাভেরিয়া খান এবং বিসমাহ মারুফের ব্যাটের উপর ভর করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। জাভেরিয়া ব্যক্তিগত ৪৪ রানে ফিরলেও অর্ধশত পূর্ণ করেন বিসমাহ। জাভেরিয়া নাহিদা আক্তারের বলে উইকেটকিপার নিগার সুলতানার তালু বন্দী হয়ে ফিরলে নামেন আরেক ব্যাটসম্যান নিদা দার। তিনিও ফেরেন মাত্র ৪ রানে। এবারও শিকারী নাহিদা আক্তারের বলে। এরপর নামেন ইরাম জাভেদ। কিন্তু তাকেও বেশিক্ষণ মাঠে স্থায়ী হতে দেননি জাহানারা আলম। একদম বোল্ড করে ফেরান তাকে। ইরাম ফিরলে ব্যাটিংয়ে আসেন আসমাভিয়া ইকবাল। তাকেও ইনিংসের একদম শেষ বলে মাত্র ১ রানেই ফিরিয়ে দেন ফাহিমা খাতুন। শেষ পর্যন্ত টাইগ্রেসদের বোলিং চাপে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১২৫ রান। বিস্মাহ মারুফ ৬৫ রানে অপরাজিত থাকেন। এদিকে ১২৫ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে সালমা বাহিনী। আয়েশা রহমান, ফারজানা হক এবং রুমানা আহমেদ ২ ঘরের রান ছুঁতে পারেন। ব্যাটিং ব্যর্থতার দিনে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ৯৫ রান করতে সক্ষম হয়। ফলে পাকিস্তানের বিপক্ষে ২৯ রানের হার গ্রহণ করতে হয় বাংলাদেশকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা