,

হজ ‘ট্রাজেডি’ নাসিরনগরের আরো দু’জনের মৃত্যু

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতার মধ্যে মিনায় শয়তানের স্তম্ভে পাথর ছুড়তে গিয়ে পদদলিতের ঘটনায় নিখোঁজ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বালিখোলা গ্রামের আরো দু’জন মারা গেছেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। নিহতরা হলেন, মৃত মো. সাইজ উদ্দিনের ছেলে হাজী মো. আসাদুল্লাহ (৭৫) যার পাসপোট নাম্বার-বি-০৪৮৫৩৮৫,ও তাঁর ছোট বোন আউলিয়া বেগমের স্বামী একই এলাকার মৃত মো. এলাজ উদ্দিনের ছেলে মো. সিদ্দিক মিয়া (৬৫) যার পাসপোট নাম্বার-বি-০৪৬৭৩০৯ । 
এর আগে আসাদুল্লাহ্’র আপন বোন আমেনা বেগম ও চাচাতো বোন হাসেনা বেগম মারা যান। এখনো নিখোঁজ রয়েছেন আসাদুল্লাহ’র স্ত্রী সায়েরা বেগম ও মামা মো. ওমর আলী। এ ঘটনায় পরিবারটিতে এখন শোকের মাতম। 
ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম বাকি বিল্লাহ জুয়েল ও আসাদুল্লাহ’র মেয়ে জামাই মো. দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবারের ঘটনায় আরো দু’জনের মৃত্যুর খবর তাঁরা নিশ্চিত হয়েছেন। নিখোঁজ দু’জনের সন্ধান গতকাল বুধবার পর্যন্ত মেলেনি। গত ৩০ আগস্ট তাঁরা একসঙ্গে হজ পালনে সৌদি আরবে গিয়েছিলেন। গত ২৪ সেপ্টেম্বর সৌদি আরবের মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর ছোড়ার সময় পদদলিত হওয়ার সময় এই আটজন একই সাথে ছিলেন। মিনায় পদদলিত হওয়ার ঘটনার সময় আসাদুল্লাহর চাচাতো ভাই সায়েব আলী ও চাচী আলিমুন্নেছা কোন রকমে প্রানে বেঁচে যান।  

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা