শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় তাভেল্লা হত্যা, ভারতীয় পত্রিকায় আইএস প্রচার

news-image

রাজধানীর গুলশান কূটনৈতিক পাড়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যাকান্ডের ঘটনা ভারতীয় মিডিয়ায় আইএস’এর হত্যাকা- বলে প্রচার করেছে। সবগুলো জাতীয় পত্রিকা একই রকম প্রতিবেদন প্রকাশ করেছে। আনন্দ বাজার, আজকাল, এই সময়, বর্তমান, উত্তরবঙ্গ সংবাদ, গণশক্তি, আসমীয়া, প্রতিদিনসহ সব পত্রিকা একই রকম শিরোনাম প্রকাশ করেছে। ইংরেজি মিডিয়াতেও ফলাও করে প্রচার করা হয়েছে ঢাকায় এ ঘটনা আইএস জঙ্গিদের হামলা বলে। এমনকি উর্দু পত্রিকা দৈনিক সিয়াসতের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ও মালদ্বীপে দ্রুতগতিতে আইএস জঙ্গি কার্যক্রম বাড়ছে যা ভারতেও প্রভাব ফেলছে।
এই সময়
আইএস হানা এবার ঢাকায়, নিহত বিদেশী
বাংলাদেশের রাজধানীতে প্রকাশ্য রাস্তায় এক বিদেশিকে গুলি করে মারল আইএস জঙ্গিরা সিজার তাভেল্লা নামের ৫০ বছরের ওই ইতালীয় নাগরিক একটি আন্তর্জাতিক ত্রাণ সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতা শহর থেকে মাত্র ৩২৮ কিলোমিটার দূরে, খাস ঢাকার গুলশান এলাকার কূটনৈতিক অঞ্চলে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। আইএস ঘটনার দায় স্বীকার করার পরই ঢাকা শহরে বিভিন্ন দেশের দূতাবাস নিজেদের নাগরিকদের চলাফেরার উপর নিয়ন্ত্রণ জারি করেছে।
ইরাক, সিরিয়া, লিবিয়ার সীমানা ছাড়িয়ে আইএস যে ভাবে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করছে তা দুশ্চিন্তা বাড়িয়েছে দিল্লির। বছর দেড়েক আগে যুদ্ধবিধ্বস্ত ইরাক ও সিরিয়ার বেশ কিছু এলাকা দখল করে নতুন করে খিলাফতের ঘোষণা করেছিল ইসলামিক স্টেট (আইএস)। কিন্তু  অল্প কিছু দিনের মধ্যেই নৃশংসতা ও অত্যাচারের মাত্রায় আল কায়দাকেও পিছনে ফেলে দেয় তারা। এর আগে পশ্চিম এশিয়ায় ত্রাণের কাজ করতে যাওয়া বিদেশি নাগরিকদের অপহরণ করে নৃশংস ভাবে খুন করেছে আইএস। সে সমস্ত হত্যার ভিডিও নিয়মিত ইন্টারনেটে পোস্ট করেছে তারা। ভারতের নানা রাজ্য থেকে আইএস-এ যোগ দিতে তরুণদের মধ্যে প্রবণতা বাড়ছে। পশ্চিমবঙ্গ, অসমের মতো বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলিতে এই প্রবণতা যে বাড়ছে তার প্রমাণ আগেও দেখা গিয়েছে।
এই ঘটনায় সারা বিশ্বে নিন্দা ও সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের শেখ হাসিনা সরকার। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আসন্ন বাংলাদেশ ক্রিকেট সফর নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়নও। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেন, ‘নৃশংস এবং কাপুরুষোচিত এই ঘটনার নিন্দার ভাষা নেই। মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে তারা।
আজকাল
ঢাকায় খুন ইতালির সমাজকর্মী
এবার ঢাকাতে সক্রিয় আই এসও। তাদের নিশানা বিদেশি সমাজকর্মী। সোমবার নিরাপত্তায় মোড়া রাজধানীর গুলশনের দূতাবাস এলাকাতে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলেন ইতালির নাগরিক সিজার তাভেল্লা। খুব কাছ থেকে তাঁকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শরীরে মিলেছে তিনটি গুলি। পরে ওয়েবসাইটে ঘোষণা করে দায় স্বীকার করেছে আই এস। হল্যান্ডের আই সি সি ও কর্পোরেশনের হয়ে একটি প্রকল্পের কাজে বাংলাদেশ এসেছিলেন বছর ৫০-এর তাভেল্লা। দুষ্কৃতীরা তাঁকে খুন করলেও মোবাইল, টাকার ব্যাগ কিছুই নেয়নি। পুলিসের মতে, খুব ভেবেচিন্তেই আগে থেকে ছক কষে খুন করা হয়েছে টাভেলাকে। চলতি বছর বাংলাদেশে ইসলামি জঙ্গিদের নিশানা হয়েছেন যুক্তিবাদী ৪ ব্লগার। এবার বিদেশি সমাজকর্মী খুনের ঘটনাটি প্রকাশ্যে আসতেই নিজেদের দূতাবাসের কর্মীদের সতর্ক করেছে ব্রিটেন এবং আমেরিকা। ঢাকায় ক্রিকেট সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। ক্রিকেট দলের সেই সফরে অনিশ্চয়তা দেখা দিয়েছে অস্ট্রেলিয়া আগে হাসিনা সরকারের থেকে ক্রিকেটারদের নিরাপত্তার প্রতিশ্রুতি চাওয়ায়।
আনন্দ বাজার
ঢাকায় ইতালীয় খুনের দায় স্বীকার আইএসের
সোমবার সন্ধ্যায় ঢাকার গুলশন এলাকায় ইতালীয় নাগরিক সিজার তাবেলাকে হত্যা করল কে?
কোনও একটি ওয়েবসাইটে নিজেদের আইএস (ইসলামিক স্টেটস) বলে পরিচয় দিয়ে এই খুনের দায় স্বীকার করেছে একটি সংগঠন। জঙ্গি হুমকির ওপর নজরদারি করা মার্কিন সংগঠন ‘সাইট ইনটেলিজেন্স গ্রুপ’-ও তাদের ওয়েবসাইটে আইএস-এর দায় স্বীকারের বিষয়টি জানিয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার এই দাবি মানছে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘‘এই হত্যাকা-ে আইএস জড়িত বলে যে কথা বলা হচ্ছে, প্রাথমিক তদন্তে তার সত্যতা মেলেনি। বাংলাদেশে আইএস-এর অস্তিত্ব নেই।’’ মন্ত্রী জানান, মঙ্গলবার বিকেলে খুনের তদন্তভার পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা সব রকম বিকল্পই তদন্ত করে দেখছে।
একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করতেন সিজার তাবেলা (৫০) নামে ওই ইতালীয়। সোমবার সন্ধ্যায় কূটনৈতিক এলকা গুলশনের ৯০ নম্বর সড়কে জনা তিনেক আততায়ী মোটরসাইকেলে চড়ে এসে তাঁকে গুলি করে হত্যা করে। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রকল্পের কাজকর্ম বিলিবণ্টনে তাবেলার হাত ছিল। হয়তো তা থেকেই কিছু শত্রু হয়েছিল তাঁর। তবে খুনে জঙ্গিদের হাত থাকার বিষয়টিও তদন্তের এক্তিয়ারে থাকছে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার ক্রিকেট দল নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর পিছিয়ে দিয়েছে। তার পরে তাবেলার এই খুনে ঢাকার বিদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঢাকার আমেরিকান ক্লাব অনির্দিষ্ট কাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলও মঙ্গলবার বন্ধ রাখা হয়। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা ও আমেরিকা বাংলাদেশে থাকা তাদের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে। ঢাকায় বিদেশি অফিস ও নাগরিকদের ওপর জঙ্গি হামলার সতর্কবার্তা জারি করেছে অস্ট্রেলিয়া, আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশ। আমেরিকা ও কানাডা তাদের দূতাবাস কর্মীদের বড় জমায়েত বা আন্তর্জাতিক হোটেলে কোনও অনুষ্ঠানে অংশ নেয়া থেকে বিরত থাকতে বলেছে।
উত্তবঙ্গ সংবাদ
বাংলাদেশে এই প্রথম আইসিস-এর হত্যা, ঢাকায় ইতালীয় খুন
এই প্রথম আইসিস-এর হাতে খুন হলেন এক বিদেশী।
বর্তমান
বাংলাদেশে আইএস হানা, সতর্কতা দিল্লি, রাজস্থান জুড়ে

এ জাতীয় আরও খবর

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ঢাকায় হতে পারে বৃষ্টি, তাপমাত্রা নিয়ে সুসংবাদ

দূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

চীনকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিমালা বদলাচ্ছে সরকার

ব্যাংকে পড়ে আছে কোটি কোটি টাকা, দাবিদার নেই

ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু

বিশ্বকাপে সমর্থকদের জন্য ভিসা বন্ড শিথিল করল যুক্তরাষ্ট্র

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

গ্রেপ্তার দেখিয়ে দীপু মনি, বাবু ও রুপাকে কারাগারে প্রেরণ

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

ইনুর রায় যে কোনো দিন