,

ঘরোয়া ৫ উপায়ে দূর করুন কোষ্ঠকাঠিন্য

news-image

কোষ্ঠকাঠিন্য খুবই পরিচিত সমস্যা। বেশিরভাগ মানুষই এই সমস্যার সম্মুখিন হয়ে থাকে। সাধারণত খাবারে অনিয়ম,তেল মশলা জাতীয় খাবার বেশি গ্রহণ, অপর্যাপ্ত পানি পান, দুশ্চিন্তা, অতিরিক্ত ঔষধ সেবন ইত্যাদি  কারণে এই সমস্যা দেখা দিতে পারে। আর এই সমস্যা থেকে হতে উদ্ভব হয় ব্রণ, চুল পড়া, এসিডিটি, হজমের সমস্যা, মুখের দুর্গন্ধ, মাথা ব্যথা, মুখের ঘা সহ আরোও অনেক সমস্যা। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য অনেকে ঔষধ খেয়ে থাকেন, কিন্তু তা সাময়িকভাবে সমস্যা সমাধান হয়। দীর্ঘস্থায়ী উপকার লাভ করা সম্ভব হয় না। ঘরোয়া কিছু উপায় আছে যা দ্বারা কোষ্ঠকাঠিন্য দূর করা সম্ভব।
১। লেবু  

লেবু বা লেবুর রস কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক বেশি কার্যকরী।
এক গ্লাস গরম পানিতে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিন। এর সাথে আধা চা চামচ লবণ এবং সামান্য মধু মিশিয়ে নিতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে এটা পান করুন। দ্রুত ফল পেতে সন্ধ্যায় আরেকবার পান করুন। কিছুদিনের মধ্যে এর ফল দেখতে পাবেন।
২। ক্যাস্টর অয়েল

ক্যাস্টর অয়েল শুধু ত্বক বা চুলের যত্নে ব্যবহার হয় না। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও অনেক কার্যকরী। সকালে খালি পেটে এক বা দুই চা চামচ ক্যাস্টর অয়েল খান। আপনি চাইলে ফলের রসের সাথে মিশিয়ে খেতে পারেন। কয়েক ঘন্টার মধ্যে আপনি পরিবর্তন দেখতে পাবেন। তবে দীর্ঘদিন এটি খাবেন না। অতিরিক্ত খাওয়ার ফলে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
৩। মধু

কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে মধু অনেক বেশি উপকারী। দিনে তিনবার করে দুই চা চামচ করে মধু খান। আপনি চাইলে এক গ্লাস গরম পানির মধ্যে মধু ও লেবুর রস মিশিয়ে নিতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে এটি পান করুন। কিছুদিনের মধ্যে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে। তবে হ্যাঁ ডায়াবেটিকস রোগীরা মধু খাওয়া থেকে বিরত থাকবেন।
৪। আঙ্গুর

প্রতিদিন অর্ধেক বাটি আঙ্গুর বা অর্ধেক গ্লাস আঙ্গুরের রস পান করুন। যদি বাসায় আঙ্গুর না থাকে। তবে কিশমিশ ১-২ দিন পানিতে ভিজিয়ে রাখুন। কিশমিশসহ এই পানি প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। দেখবেন কোষ্ঠকাঠিন্য সমস্যা দ্রুত দূর হয়ে গেছে।
৫। পালং শাক

প্রতিদিনের খাদ্যতালিকায় পালং শাক রাখুন। এটি হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে থাকে। আপনি চাইলে এটি সালাদের মতো করে খেতে পারেন কিংবা রান্না করেও খেতে পারেন। যদি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা খুব বেশি জটিল আকার ধারণ করে থাকে তাহলে, পালং শাক জুস বানিয়ে অর্ধেক পানির সাথে মিশিয়ে প্রতিদিন ২ বেলা নিয়ম করে খেয়ে নিন। দ্রুত কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে রেহাই পাবেন।
তথ্যসূত্রঃ Home Remedies for Constipation, Top 10 Home Remedies
ফটো সোর্স: healthyhomeremedy.wordpress.com

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১