,

নিহত হাজির সংখ্যা হাজারের বেশি!

news-image

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হওয়া হাজিদের প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন দেশের কর্মকর্তারা অভিযোগ তুলেছেন, সৌদি সরকার নিহত ব্যক্তিদের যে সংখ্যা বলছে; প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। তাঁদের দাবি, ওই দুর্ঘটনায় এক হাজারের বেশি হাজির মৃত্যু হয়েছে। 

সৌদি কর্তৃপক্ষের দেওয়া হিসাব মতে ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭৬৯ জনের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, 
নাইজেরিয়ার এক হজ কর্মকর্তা বিবিসিকে বলেছেন, গত বৃহস্পতিবারের ওই দুর্ঘটনার সময় তিনি জেদ্দায় ছিলেন। নিহত ব্যক্তিদের লাশ মিনা থেকে জেদ্দায় আনা হয়। দুর্ঘটনাস্থল থেকে এক হাজারেরও বেশি মরদেহ জেদ্দার মর্গে নেওয়া হয়। তিনি বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহভর্তি ১৪টি ট্রাক সেখানে নেওয়া হয়। ১০টি ট্রাক থেকে এক হাজার ৭৫টি মরদেহ মর্গে নেওয়া হয়। চারটি ট্রাকে এখনো হাতই দেওয়া হয়নি।

ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার কর্মকর্তারাও বলেছেন, মিনায় দুর্ঘটনায় হাজারের বেশি হাজির মৃত্যু হয়েছে বলে তাঁদের ধারণা। 
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করেছেন, সৌদি কর্তৃপক্ষ নিহত এক হাজার ৯০ জন হাজির ছবি প্রকাশ করেছে। পাকিস্তান ও ইন্দোনেশিয়ার কর্মকর্তারও বলছেন, নিহত হাজারের বেশি হাজির ছবি তাদের কাছে পাঠানো হয়েছে। 
ইরানসহ কয়েকটি দেশের অভিযোগ, দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সৌদি কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। মিনায় পদদলিত হয়ে নিহতের মধ্যে ১৪০ জন ইরানের।

হজে দুর্ঘটনায় সৌদি কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে ইরানের রাজধানী তেহরানে সৌদি দূতাবাসের সামনে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। 
তবে সৌদি কর্তৃপক্ষ এখনো নিহতের সংখ্যার বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।

গত ২৫ বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার পর সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠলে দেশটির গ্র্যান্ড মুফতি বলেন, মৃত্যুতে মানুষের হাত নেই। মৃত্যু মানুষের নিয়ন্ত্রণের বাইরে। তবে বাদশাহ সালমান হজের নিরাপত্তা ব্যবস্থার পুনর্নিরীক্ষণের আদেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১