বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মুমিনুলদের ইনিংস পরাজয়ের ‘লজ্জা’ !

news-image

ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ১৮৩ রানে পিছিয়ে পড়ার পরই স্পষ্ট হয়ে গেছে যে বড় বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। হলো-ও ঠিক তাই। ভারতের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটকের বিপক্ষে তিন দিনের ম্যাচে হারের পর দ্বিতীয় তিন দিনের ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষেও পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মুমিনুল হকের দল।

দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৫১ রান করার পর ইনজুরির কারণে রুবেল হোসেন ব্যাটিংয়ে নামতে না পারায় ইনিংস ও ৩২ রানের লজ্জাজনক পরাজয় সঙ্গী হয় মুমিনুল-নাসিরদের।

প্রথম ইনিংসে ১৮৩ রানে পিছিয়ে পড়ার পর সোমবার দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার তৃতীয় ও শেষ দিন ২ উইকেটে ৩৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামার পর শুরুটা ভালোই করেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হক ও লিটন দাস। এই দুজন বাংলাদেশের রান ৮২ তে নিয়ে যান। তবে এরপর অভিমন্যু মিথুন, ঈশ্বর পাণ্ডে ও জয়ন্ত যাদবের বোলিং তোপে পড়ে ১২০ রানে ৭ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

 

১২০ রানে সপ্তম উইকেটের পতনের পর সাকলাইন সজিব ও শফিউল ইসলাম মিলে ৩০ রানের জুটি গড়ে দলকে ইনিংস পরাজয়ের লজ্জা থেকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ১৫০ থেকে ১৫১- এই ১ রানের ব্যবধানে সাকলাইন ও জুবায়ের সাজঘরে ফিরলে এবং রুবেল হোসেন ইনজুরির কারণে মাঠে নামতে না পারায় ইনিংস ও ৩২ রানের লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মুমিনুলদের।

মুমিনুল হক (৫৪) ও লিটন দাস (৩৮) ব্যাট হাতে দারুণ খেললেও দ্বিতীয় ইনিংসে চরম ব্যর্থতার পরিচয় দেন সাব্বির রহমান (০), নাসির হোসেন (১) ও শুভাগত হোম চৌধুরী(০)। মূলত ৮২ থেকে ৮৭- এই ৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে নিজেদের পরাজয় ডেকে আনে মুমিনুল হকের দল। শেষ দিকে সাকলাইন ২১ ও শফিউল ১৩ রান করলেও তা ইনিংস পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

দ্বিতীয় ইনিংসে ভারত ‘এ’ দলের হয়ে জয়ন্ত যাদব ও ঈশ্বর পাণ্ডে সমান তিনটি করে উইকেট লাভ করেন। দুটি উইকেট নেন অভিমন্যু মিথুন। প্রথম ইনিংস উইকেটশূন্য থাকা রবিন্দ্র জাদেজা দ্বিতীয় ইনিংস এক উইকেট লাভ করেন।

 

এর আগে সাব্বির রহমানের হার না মানা ১২২ রানের জবাবে বাংলাদেশ ‘এ’ দল ২২৮ রান সংগ্রহ করে। জবাবে শিখর ধাওয়ানের ১৫০ রানের অনবদ্য ইনিংসের পাশাপাশি করুন নায়ারের ৭১ ও বিজয় শঙ্করের ৮৬ রানের ইনিংসের ওপর ভর করে ৫ উইকেটে ৪১১ রান তোলে ভারত ‘এ’ ইনিংস ঘোষণা করলে ১৮৩ রানের বড় লিড পায় স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ভারতীয় ‘এ’ দলের হয়ে জয়ন্ত যাদব ও বরুণ অ্যারন চারটি করে উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন পাণ্ডে ও অভিমন্যু মিথুন।

প্রসঙ্গত, এর আগে কর্ণাটকের বিপক্ষে তিন দিনের ম্যাচে চার উইকেটে পরাজিত হয় বাংলাদেশ ‘এ’ দল। তারও আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় ‘এ’ দলের কাছে ২-১ ব্যবধানে হেরে যায় মুমিনুল হকের দল।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে