ওজন কমাবে জাদুকরী এই ৩ পানীয়!
ঈদে মাংস খেয়ে বেড়ে গিয়েছে ওজন? চিন্তায় আছেন এই অতিরিক্ত ওজন নিয়ে? ডায়েট বা ব্যায়ামেও আছে আপনার দারুন অ্যালার্জি। তাহলে উপায়? উপায় আছে। ব্যায়াম বা ডায়েট ছাড়া শুধু পানীয় দিয়ে দ্রুত ওজন কমানো সম্ভব। খুব দ্রুত ওজন কমিয়ে দিতে সাহায্য করে থাকে এই পানীয়গুলো। তিনটি পানীয় এর যে কোনো একটি নিয়মিত পানে এক সপ্তাহের মধ্যে ওজন কমে যাবে। তবে হ্যাঁ এই পানীয়গুলোর পাশাপাশি কিছুটা হলেও আপনাকে ডায়েট করতে হবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই জাদুকরী পানীয় তিনটির কথা।
১। স্লিম ডাউন ডিটক্স
শসা, জাম্বুরা, লেবু, পুদিনা পাতা দিয়ে তৈরি এই পানীয়টিতে চর্বি দূর করার এনজাইম আছে। এর সবগুলো উপাদান অভ্যন্তরীণ পরিপাক নালীকে সুস্থ রাখে।
যা যা লাগবে
১/২ লিটার পানি
১/২ টা জাম্বুরার টুকরো
১/২ টা শসা টুকরো
১/২ লেবুর টুকরো
প্রণালি
সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিন। এবার এটি ১-২ ঘণ্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। নিয়মিত পানির বদলে এটি পান করুন। এক দুই সপ্তাহের মধ্যে ওজন অনেকখানি কমে যাবে।
২। লেবু আদা ডিটক্স
লেবুপানি প্রায় সবারই অনেক পছন্দের। লেবুপানির সাথে আদা যুক্ত হয়ে ওজন কমাতে সাহায্য করে থাকে। লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড যা মেদ দূর করে থাকে। আদা মেটাবেলজমকে প্রভাবিত করে থাকে। প্রতিদিন পান করাতে এটি দেহের বিষাক্ত পদার্থ দূর করে দেহের চর্বি কমিয়ে থাকে।
যা যা লাগবে
১ লিটার পানি
১/২ টা লেবুর রস
১.২ ইঞ্চি আদা
যেভাবে তৈরি করবেন
পানির মধ্যে লেবুর রস দিয়ে দিন। আদামূল সহ কুচি করে পানিতে দিয়ে দিন। কিছুক্ষণ নাড়ুন। ব্যস তৈরি হয়ে গেল আদা লেবুপানি। প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস করে এটি পান করুন। দ্রুত ফল লাভের জন্য সারাদিনের পানির বদলে এটি পান করতে পারেন।
৩। আপেল দারুচিনি ডিটক্স
আপেল দারুচিনি ডিটক্স অনেক বেশি কার্যকরী ওজন কমানোর জন্য। আপেল এবং দারুচিনি মেটাবলিজমকে দারুণভাবে প্রভাবিত করে থাকে। আপেলে ভিটামিন সি, ভিটামিন বি, এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা কলেস্টোরেল কমানোর পাশাপাশি ক্যান্সারের মতো রোগেরও ঝুঁকি কমিয়ে থাকে।
যা যা লাগবে
১/২ লিটার পানি
১টা পাতলা স্লাইস করে কাটা আপেল
১টা দারুচিনি
যেভাবে তৈরি করবেন
পানিতে লেবুর টুকরো এবং দারুচিনি দিয়ে দিন। চাইলে কয়েক টুকরো বরফও দিয়ে দিতে পারেন। এবার ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিন। প্রতিদিন এটি পান করুন। ২ সপ্তাহের মধ্যে দেখবেন ওজন অনেকখানি কমে গেছে।
তথ্যসূত্র: Top 50 Detox Water Recipes for Rapid Weight Loss
54health.com
ফটো সোর্স: www.patrika.com
– See more at: http://www.priyo.com/2015/Sep/28/171211#sthash.kuPXwMqW.dpuf











