,

সরাইলে ১২ দাঙ্গাবাজের সাজা ও জরিমানা

news-image

 স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে ১২ দাঙ্গাবাজকে সাজা ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত রোববার সন্ধ্যায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে দাঙ্গাবাজদের গ্রেপ্তার করে পুলিশ। পরে রাত ৯টায় নির্বাহী কর্মকর্তার দফতরে   ৬ জনকে  কারাদন্ড ও ৬ জনকে অর্থদন্ড   দিয়েছেন   নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, পারিবারিক পুকুরের জায়গা নিয়ে দেওবাড়িয়া গ্রামের মুসলিম মিয়া (৪৮) ও হাবিবুর রহমানের (৪০) মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলেআসছিল। এর জের ধরে ঈদুল আযহার পরের দিন শনিবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতেউভয়  পক্ষের   বেশ  কিছু   লোক   আহত   হয়।   গত  রোববার   সকালে   সরাইল  থানার   অফিসার   ইনচার্জের   (ওসি) উপস্থিতিতে উভয় পক্ষ ফের সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন লোক আহত হয়।রোববার সন্ধ্যার পর পুলিশ কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে ১২জনকে গ্রেপ্তার করে। রাত ৯টায় ভ্রাম্যমান আদালত দেওবাড়িয়া গ্রামের মন্তাজ মিয়ার ছেলে সফিকুল ইসলাম (২২), মহন মিয়ার ছেলে মো. রাসেল (১৯),কিতাব আলীর ছেলে মো. মানিক মিয়া (২৫), জামাল উদ্দিনের ছেলে মো. জুলহাস (২৫), কালা মিয়ার ছেলে আক্কাস মিয়া (২৮) ও আরিজ মিয়ার ছেলে মো. জামাল (২২) কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।শাখাইতি গ্রামের আবদুস সাত্তারের ছেলে আবু আহমেদ (৩৮), সুলাইমান মিয়া (২২), মো. রইছ মিয়ার ছেলে হাবিবুর রহমান (২০), আনব আলীর ছেলে নাসের মিয়া (২৬) কে ২০ হাজার টাকা, দেওবাড়িয়া গ্রামের মমতাজ মিয়ার ছেলে আক্তার হোসেন (২৮) কে ৪০ হাজার টাকা ও নতুন হাটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে কামাল মিয়া (২৩) কে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পানিশ্বর ইউনিয়ন পরিষদের একাধিক জন প্রতিনিধি বলেন, নিরীহ নিরঅপরাধ লোকজনকে বাজার ও রাস্তা ঘাট থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। সংঘর্ষ হয়েছে দেওবাড়িয়ায় গ্রেপ্তার করা হয়েছে শাখাইতি ও চুন্টা ইউনিয়নের নতুনহাটি গ্রামের লোকজনকে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আরশাদ বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পওে তারা ভ্রাম্যমান আদালতে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। এ দিকে মাদক সেবন ও মায়ের সাথে অশোভন আচরন করার অভিযোগে উপজেলা সদরের উচালিয়া পাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে তাইবুর রহমান (২২) কে একই আদালত এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা