বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকার সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন- এ. কে. একরামুজ্জামান

news-image

আকতার হোসেন ভুইয়া : কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ এ. কে. একরামুজ্জামান বলেছেন, গণতন্ত্র ও ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন করছেন। যারা গণতন্ত্র ও ভোটের অধিকার কেড়ে নিয়েছেন তারা বাঘের পীঠে চড়ে বসেছেন। বিএনপির হারানোর কিছু নেই, হারানোর দিন শেষ। সামনে পাবার দিন। বর্তমান সরকার সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন। দেশ এখন ক্রন্তিকাল অতিক্রম করছে। এ সরকার অবৈধভাবে এখন দেশ চালাচ্ছে। আজ রবিবার নাসিরনগর উপজেলা শাখার বিএনপির ঈদ পূর্নমিলনী ও অভিষেক অনুষ্ঠানে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে একথা বলেন। নাসিরনগর বিএনপির নিজস্ব কার্যালয় সৈয়দ একরামুজ্জামানের বাসভবনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোকর্ণ ইউপি চেয়ারম্যান এম. এ. হান্নানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সহ সভাপতি চাপরতলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভূইয়া,বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন,মোহাম্মদ আলী, সালাহ উদ্দিন চৌধুরী,সফিকুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুল হোসেন চকদার, কামরুল আলম ভুইয়া,চাতলপাড় ইউপির সাবেক চেয়ারম্যান সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম চৌধুরী নাছির, ভলাকুট ইউপি বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজ্বী বরকত উল্লাহ, বিএনপির নেতা আজদু মিয়া মেম্বার,আবদুল খালেক,লিলু পাঠান,বুড়িশ্বর ইউপি বিএনপির সভাপতি বিল্লাল চৌধুরী,কৃষক দল নেতা হাজ্বী সোনা মিয়া,ফরহাদ মেম্বার,এডভোকেট আবদুল আজিজ,যুবদলের আহ্বায়ক সৈয়দ আবু সারওয়ার প্রমূখ। এসময় উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল পযার্য়ের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন। 

 

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে