,

স্ত্রীকে বাঁচাতে পদদলিত হন কসবার গোলাম মোস্তফা

news-image

নিজস্ব প্রতিবেদক : স্ত্রীকে বাঁচাতে গিয়েই পদদলিত হন ব্রাহ্মণবাড়িয়ার কসবার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামের দক্ষিনপাড়ার গোলাম মোস্তফা খালেক (৫৫)। রেলওয়ের টেলিকম বিভাগের এই কর্মচারী চাকুরী জীবন থেকে অবসরে আসার প্রায় ১৩ মাস পর স্ত্রী রওশন আরা মৃধাকে নিয়ে হজ্জ করতে যান। বনানীর সাকের ট্রাভেলস এন্ড ট্যুরস এর মাধ্যমে গত ২১ শে আগষ্ট তারা হজ্জ পালনে যান। গোলাম মোস্তফার ছেলে ইয়াছিন জানান- গত ২৪ শে সেপ্টেম্বর বিকেলে মোয়াল্লেম সাইফুল ইসলামের মাধ্যমে তার পিতা মারা গেছেন বলে খবর পান।
তিনি আরো জানান, আম্মাকে সেইভ করতে গিয়েই আব্বা মারা গেছেন। আব্বা পড়ে যাওয়ার পরই আম্মা আব্বাকে জড়িয়ে ধরে পড়েছিলেন। তখন তিনি পায়ে ব্যাথা পান। গোলাম মোস্তাফার পরিবার ঢাকার আশকোনায় বসবাস করেন। গ্রামে তাদের আত্বীয় স্বজনরা রয়েছে।
ইয়াছিন জানান- তাদের মায়ের সঙ্গে তাদের কথা হয়েছে। ঘটনার খবর পাওয়ার পর থেকেই পরিবারের সবাই কান্নাকাটিতে ভেঙ্গে পড়েন। খবর পেয়ে আত্বীয় স্বজনরা আসছেন শান্তনা দিতে। ঢাকার বাসায় দোয়া,কোরান খতম আদায় করা হচ্ছে। গ্রামের বাড়িতেও শোকের ছায়া। গোলাম মোস্তফার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
এব্যাপারে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নিহত গোলাম মোস্তফার মরদেহ দেশে আনা হবে না। মক্কাতেই তার দাফন সম্পন্ন হবে। এতে তার পরিবারের লোকজন সম্মতি জানিয়েছেন।


 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে