,

শুরুতেই বাজিমাত কপিলের!

news-image

ছোট পর্দার কৌতুক অভিনেতা হিসেবে এরই মধ্যে বেশ সমাদৃত হয়েছে কপিল শর্মা। এবার  তার প্রথম ছবি ‘কিস কিসকো পেয়ার কারু’ ছবি মুক্তি পেয়েছে। মুক্তির দুইদিনেই ১৮.৭৮ কোটি রুপি আয় করেছে। 
রবিবার বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে বলেছেন, বক্স অফিসে ছবিটি ভালো অবস্থানে আছে। প্রথম ছবিতে কপিলের দর্শকরা তাকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে।আদর্শ বলেছেন, মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটির আয় ৩০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। তিনি বলেছেন, পরিচালক আব্বাস-মুস্তান নিশ্চয়ই শেষ হাসিটা হাসছেন।
 
এর আগে করণ জোহরের ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিটি মুক্তির প্রথম দিনে ৭.৫ কোটি রুপি আয় করেছিল। ছবিটিতে তিন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ানের প্রথম ছবি ছিল।

এছাড়া, ‘কিস কিসকো পেয়ার কারু’ ছবিটি মুক্তির পর প্রথম দিনের আয়ে সুরাজ পাঞ্চোলি ও আথিয়া অভিনীত ‘হিরো’ ছবিকেও ছাড়িয়ে গেছে। ‘হিরো’ আয় করেছিল ৬ কোটি রুপির কাছাকাছি।
 
কপিলের ‘কিস কিসকো পেয়ার কারু’ ছবিটি মুক্তির প্রথম দিনের আয়ের হিসাবে পেছনে পড়েছে শুধু ‘বজরঙ্গি ভাইজান’, ‘এবিসিডি ২’ এবং ‘ওয়েলকাম ব্যাক’ ছবির কাছে। কিন্তু এগিয়ে আছে ‘ব্রাদার্স’  ও ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ছবির প্রথম দিনের আয় থেকে। খবর: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে