,

বিকেলে আসছে প্রথম ফিরতি হজ ফ্লাইট

news-image

প্রথম ফিরতি হজ ফ্লাইট নির্ধারিত সময়ে আসছে না। আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফিরতি হজ ফ্লাইটটির অবতরণ করার কথা ছিল। বিমানের জনসংযোগ কর্মকর্তা তাসরিনা বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে প্রথম ফিরতি হজ ফ্লাইট অবতরণ করবে। তিনি আরো জানান, এই ফ্লাইটে ৪১০ জন হাজি ফিরছেন। ১ লাখ ৭ হাজার ২৯০ জন হজযাত্রীর মধ্যে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ঢাকা-জেদ্দার মধ্যে ১৪০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করে ৫৪ হাজার ৮৪৫ জন হজযাত্রী বহন করবে। এর মধ্যে নির্ধারিত ৩১টি ফ্লাইটসহ ১০৯টি বিশেষ ফ্লাইট রয়েছে। বাকি হজযাত্রীরা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ালাইন্স ১৬ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা-জেদ্দার মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করে। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা