,

তাইওয়ান উপকূলে সুপার টাইফুন দুজুয়ান

news-image

তাইওয়ান উপকূলের কাছাকাছি পৌঁছেছে সুপার টাইফুন দুজুয়ান। রবিবার বিকেলেই সুপার টাইফুনে পরিণত হওয়া দুজুয়ান গতিপথে শক্তি সঞ্চয় করছে বলে জানিয়েছে তাইওয়ান ওয়েদার ব্যুরো। সোমবার স্থানীয় সময় রাত ১১টায় এটি দেশটির পূর্ব উপকূলে আঘাত হানতে পারে।  টাইফুনের প্রভাবে ইতোমধ্যে পর্যটকসহ বহু মানুষকে উপকূল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়া এর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে ওয়েদার ব্যুরো। সোমবার সকালে পূর্বাঞ্চলীয় উপকূল হুয়ালিয়ান থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থান করছিল দুজুয়ান। এদিকে, হংকং অবজারভেটরি বলছে, ঘণ্টায় ২২৭ কিলোমিটার (১৪১ মাইল) বেগে আঘাত হানবে টাইফুন দুজুয়ান। দুপুরের পর থেকে এটি শক্তিশালী হতে থাকবে।

টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কায় সোমবারও বহু মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার কথা বলেছে কর্তৃপক্ষ। তাইওয়ানে আঘাতের পর এটি জাপানের ইশিগাকি দ্বীপ দিয়ে অতিক্রম করবে। এছাড়া মঙ্গলবার এটি চীনের মূল ভূ-খণ্ডেও আঘাত হানবে। গত মাসে টাইফুন সুদেলর বেশ তাণ্ডব চালায় দেশটিতে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ