,

এবার যৌন হয়রানি হজের মধ্যে!

news-image

পবিত্র হজের মধ্যে নারীদের যৌন হয়রানি করায় এক ব্যক্তিকে ধরে সাজা দেয়া হয়েছে বলে সৌদি আরবের একটি দৈনিক `সৌদি গেজেট` প্রকাশ করে।
 
 
রবিবার সংবাদপত্রটির ইন্টারনেট সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মিনার জামারাতে প্রতীকী শয়তানের প্রতি পাথর ছোড়ার সময় হজ পালনরত নারীদের যৌন হয়রানির সময় পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।
 
মদিনা নিউজকে উদ্ধৃত করে এই সংবাদটি ছেপেছে সৌদি গেজেট।
 
খবরে প্রকাশ করা হয়েছে, গ্রেফতার হওয়া ৪০-৪৫ বছরের ওই ব্যক্তি এশীয় বংশোদ্ভূত। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। তাকে কারাদণ্ডসহ এক হাজার বেত্রাঘাতের সাজা দিয়েছে মক্কার একটি আদালত।
 
খবরে বলা হয়, সিসি টিভি ফুটেজ দেখে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। তার পরনে হজের সেলাইবিহীন সাদা পোশাক ছিল না। সিসি টিভি ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি নারীদের ভিড় লক্ষ্য করে একাধিকবার ঘুরে ঘুরে একই জায়গায় এসে পাথর ছুড়ছেন। 
 
পরে ব্যুরো অব ইনভেস্টিগেশন অ্যান্ড পাবলিক প্রসিকিউশনের (বিআইপি) কর্মকর্তাদের জেরায় ওই ব্যক্তি নিজের দোষ স্বীকার করেন। এরপরেই তাকে সাজা দেয়া হয়। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে