,

সুগার হলেই দেখিয়ে নিন চোখ

news-image

রক্তে চিনির পরিমাণ বেড়ে গিয়েছে। সে আর এমন কী! বয়সকালে এ তো আকছার হচ্ছে। কিন্তু, সুগারের মাহাত্ম্য এখানেই, যে এটি ধীরে ধীরে চোখ, কিডনি-সহ নানা অঙ্গকে বিকল করে দেয়। দৃষ্টিশক্তি ক্ষীণ করে  অন্ধ করে দেয়। আসলে রক্তে সুগারের মাত্রা বেড়ে গেলে রেটিনার ভেতরের ছোট ছোট রক্ত নালীর ক্ষতি হয়। তার থেকে রক্ত ক্ষরণ হয়ে চোখ নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে কী করবেন, পরামর্শ দিচ্ছেন চক্ষু বিশেষজ্ঞ বিবেক দত্ত।

 

 

তা হলে উপায়?

ডায়বেটিস ধরা পড়লেই চোখ দেখাবেন। হতেই পারে শরীরে ডায়বেটিস বাসা বেঁধেছে বেশ কিছু দিন, ধরা পড়ল দেরিতে। তত দিনে চোখের খানিকটা ক্ষতি হয়ে গিয়েছে। ধরা পড়লেই রেটিনা বিশেষজ্ঞকে দেখিয়ে নেবেন। দু’রকমের ডায়বেটিস আছে। টাইপ-১ ডায়বেটিস কম বয়সে হয়। এতে প্রথম পাঁচ বছর চোখের ক্ষতি হয় না। কিন্তু তার পর থেকে ক্ষতি হতে শুরু করে। প্রথম ১০ বছরে ৫০% আর ১৫ বছরে ৯৫% চোখের ক্ষতি হয়। টাইপ-২ ডায়বেটিস বেশি বয়সীদের হয়। যত দিন পুষে রাখবেন, তত বেশি ক্ষতি হবে চোখের। আবার প্রেগন্যান্সির সময়ও অনেকের ডায়বেটিস হয়। সেটি নিয়ন্ত্রণে না রাখায় বাচ্চার জন্মের পর চোখ নষ্ট হয়ে গিয়েছে এমন ঘটনাও বহু ঘটে। আসলে ডায়বেটিসের ক্ষতিকর প্রভাব থেকে চোখকে বাঁচাতে প্রথমেই দরকার কড়া হাতে নিয়ন্ত্রণ। তবে আজকাল অনেক আধুনিক চিকিৎসা এসেছে। যাতে অন্ধত্বের হাত থেকে চোখকে বাঁচানো সম্ভব। দৃষ্টিশক্তি ক্ষীণ হতে থাকলে লেজারের মাধ্যমে আটকানো সম্ভব। তবে অনেক ক্ষেত্রেই হারানো দৃষ্টিকে ফিরে পাওয়া যায় না। কিন্তু বাকিটা রক্ষা করে পুরোপুরি অন্ধত্বের হাত থেকে চোখকে বাঁচানো যায়।

 

ডায়াবেটিসে চোখের সুরক্ষায়—

 রক্তে সুগারের মাত্রাকে বশে রাখুন। বাড়তে দিলে হবে না।

• রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে

• অ্যানিমিয়া হলে সেটিকে ঠিক করতে হবে।

 কোলেস্টেরলের মাত্রাকে বাড়তে দেওয়া চলবে না।

• কিডনিকেও ভাল রাখতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে