,

জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করছেন শেখ হাসিনা

news-image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে সোনার বাংলার দিকে নিয়ে যাচ্ছেন বলে মত দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি।

রোববার (২৭ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আকানগর ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও আলোচনায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এ বি তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা জাতিসংঘ থেকে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরষ্কার গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশকে সোনার বাংলায় রূপ দিতে কাজ করে যাচ্ছেন।

সভায় সভাপতিত্ব করেন ডাক্তার মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্মসচিব ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সমবায় ব্যাংকের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহি, বাঞ্ছারামপুর উপজেলার মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ  আউয়াল, ১নং তেজখালী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার দেলোয়ার হোসেন এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (প্রেস ইউনিট) ম্যানেজার (অর্থ ও হিসাব) গাজী বিল্লাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্য শেষে বিজয়ীদের ও অতিথিদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে