বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারমূল্য কম হওয়ায় ভারতে চামড়া পাচারের আশঙ্কা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টি.এ রোডে জমে ওঠেছে কোরবানির পশুর চামড়ার অস্থায়ী হাট। এই হাটে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা জেলার বিভিন্ন স্থান থেকে পশুর চামড়া ক্রয় করে নিয়ে এসে জড়ো করছেন। আগামী দুইদিন এই হাটে চলবে চামড়া বেচা-কেনা। চলতি বছর ট্যানারী মালিকদের পক্ষ থেকে চামড়ার দাম পূর্ব নির্ধারণ করে দেওয়ার পরও চামড়া ক্রয়ে রীতিমতো প্রতিযোগীতায় নেমেছেন মৌসুমী ব্যবসায়ীরা। তবে চামড়ার বাজারমূল্য কম হওয়ায় অধিকাংশ চামড়া সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ ভারতে পাচার হওয়ার আশঙ্কা করছেন এ ব্যবসার সাথে সংশ্লিষ্টরা।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার চামড়ার বাজারে অধিকাংশই মৌসুমি ক্রেতা-বিক্রেতা। তাই চামড়া ব্যবসা কিংবা বাজার দর সম্পর্কে তাদের কারো তেমন ধারণা নেই। এর ফলে তীব্র প্রতিযোগীতায় মুখে বুঝে না বুঝে অনেকেই জেলা শহরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে ভাল দাম পাওয়ার আশায় চড়া দামে পশুর চামড়া ক্রয় করছেন। ট্যানারী মালিকরা প্রতি বর্গফুট কাঁচা চামড়ার দাম ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করে দিয়েছেন।
কয়েকজন মৌসুমি চামড়া ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তারা জানান, ট্যানারি মালিকদের নির্ধারণ করে দেওয়া মূল্যে চামড়া বেচা-কেনা করা যাচ্ছে না। তাই প্রতিযোগীতার বাজারে নেকটা চড়া দামেই চামড়া ক্রয় করেছেন তারা। তবে ক্রয়কৃত এসব চামড়ায় তাদের লাভ হবে কিনা তা নিয়ে শঙ্কায় ভোগছেন তারা।
চামড়ার হাটে আসা কয়েকজন চামড়া ব্যবসায়ী জানান, ট্যানারী মালিকদের পক্ষ থেকে চামড়ার যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী চামড়া বেচা-কেনা করলে মাঠ পর্যায়ের চামড়া ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্থ হবেন। এর ফলে অধিকাংশ চামড়াই দেশের সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বাংলাদেশ থেকে ভারতে যাতে কোন পশুর চামড়া পাচার না হয় সে জন্য সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়িমিত টহলের পাশাপাশি বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এব্যাপারে ১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল মো. নজরুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে যেন ভারতে চামড়া পাচার না হয় সেজন্য ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান