শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোর হলেই ঈদ, প্রস্তুত সারাদেশ

news-image

রোজার ঈদ নিয়ে নিয়মিতই যেমন থাকে আজ’না কাল’ এমন অনিশ্চয়তা। তেমন অনিশ্চয়তা কোরবানির ঈদের ক্ষেত্রে থাকে না। কারণ জিলহজ মাসের ১০ তারিখে এই ঈদের দিনটি নির্ধারিত। তাই জিলহজের চাঁদ ওঠার আগেই ঈদের দিন ঠিক হয়ে যায়। ফলে কোরবানির ঈদকে সামনে রেখে মুসলিম সম্প্রদায়ের সকল প্রস্তুুতিও সম্পন্ন হয়েছে। পবিত্র হজও পালিত হয়েছে গত বুধবার। এখন অপেক্ষা কেবল রাত পোহানোর। ভোর হলেই ১০ জিলহজ, শুক্রবার পবিত্র ঈদুল আজহা।
বছর ঘুরে এলো ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সারাদেশের মুসলিম ধর্মাবলম্বী মানুষ ঈদ উদযাপনে প্রস্তুুত। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে ইতোমধ্যেই রাজধানী থেকে লাখ লাখ মানুষ শিকড়ের টানে গ্রামগঞ্জে ফিরে গেছেন।
 
মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আজহা একাধিক কারণে বৈশিষ্ট্যম-িত। এর মধ্যে অন্যতম হলো হালাল পশু কোরবানি করা এবং সামর্থ্যবানদের জন্য পবিত্র হজব্রত পালন করা।
হজব্রত পালন করতে সবাই সক্ষম না হলেও মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভে ধন্য হতে পশু কোরবানির মাধ্যমে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় উদযাপন করবে অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব। ঘরে ঘরে বয়ে যাবে আনন্দের ফল্গুধারা। শুক্রবার ভোর থেকেই মুসলমানদের উৎসবের আমেজ শুরু হবে। সকালে গোসল করে পাঞ্জাবি-পায়জামা পড়ে হাতে তসবিহ ও জায়নামাজ নিয়ে মুসল্লিরা যাবেন ঈদগাহে। এরপর বাড়ি ফিরেই পশু কোরবানি করবেন।
প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে কোরবানির প্রচলন শুরু। আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) তার প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হযরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়ে যায়। হযরত ইব্রাহিম (আ.)-এর সেই ত্যাগের মহিমার কথা স্মরণ করে মুসলিম সম্প্রদায় প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহ তায়ালার অনুগ্রহ লাভের জন্য পশু কোরবানি করে থাকে। আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য আল্লাহ কোরবানি ফরজ করে দিয়েছেন। তাই কোরবানি করাই এই দিনের উত্তম ইবাদত বলে ধর্মীয়ভাবে উল্লেখ করা হয়েছে।মহান আল্লাহ পাকের প্রতি আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে সেই থেকে। সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি ফরজ হলেও ঈদের আনন্দ থেকে দরিদ্র-দুস্থরাও বঞ্চিত হবেন না। কোরবানির পশুর চামড়া বিক্রির সমুদয় অর্থ এবং কোরবানি দেওয়া পশুর গোশতের তিন ভাগের এক ভাগ তাদের মধ্যে বণ্টন করে দেওয়ার বিধান রয়েছে।
 
এ আদর্শ অনুসরণের জন্য গোটা মুসলিম জাহানের পাশাপাশি বাংলাদেশেও ঈদ উদযাপনের সব প্রস্তুুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি দেওয়ার প্রস্তুুতিও নিয়েছেন।
 
পবিত্র ঈদের দিন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক জাতীয় এবং ঈদ মোবারক খচিত পতাকা দিয়ে সুশোভিত করা হবে। ঈদুল আজহা উপলক্ষে কেন্দ্রীয় কারাগারসহ দেশের সব কারাগার, সরকারি হাসপাতাল, ভবঘুরে কেন্দ্র, বৃদ্ধাশ্রম এবং শিশু ও মাতৃসদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
 
এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে ঈদুল আযহার সব প্রস্তুুতি সম্পন্ন হয়েছে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন।
 
রাজধানীতে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে।তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
 
প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন মুফতি সৈয়দ ওয়াহিদুজ্জামান।
 
এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
 
ইসলামিক ফাউন্ডেশন জানায়, বায়তুল মোকাররমে প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা এহসানুল হক, তৃতীয় জামাতে কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন আযহারী, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুস সালাম এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী ইমামতি করবেন।
 
সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদুল আযহার নামাজ আদায়ে মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত পানি ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
 
এদিকে প্রতিবারের মত এবারও দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা হিফজুর রহমান খান।
 
মহান আল্লাহর উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে দেশের মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করবে। ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হবে মন।
 
প্রায় চার হাজার বছর আগে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হযরত ইব্রাহিম (আ.) তার ছেলে হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হযরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। হযরত ইব্রাহিম (আ.)-এর সেই ত্যাগের মহিমার কথা স্মরণ করে মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকে। তবে ঈদের পরও দুই দিন অর্থাৎ ১১ ও ১২ জিলহজেও পশু কোরবানি করার ধর্মীয় বিধান আছে।
 
শুক্রবার সকালেই মুসল্লিরা নিকটস্থ ঈদগাহ বা মসজিদে আসবেন ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামায আদায়ের জন্য। খতিব নামাযের খুতবায় তুলে ধরবেন কোরবানির তাৎপর্য। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী-গরিব নির্বিশেষে সবাই একত্রে নামায আদায় করবেন। শুভেচ্ছা বিনিময় করবেন কোলাকুলির মাধ্যমে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঈদের নামায আদায় করবেন জাতীয় ঈদগাহে। সেখানে সকাল ৮টায় জামাত হবে।
 
নামায শেষে অনেকেই যাবেন কবরস্থানে স্বজনের কবর জিয়ারত করতে। আনন্দের দিনে অশ্র“সিক্ত হয়ে চিরকালের জন্য চলে যাওয়া স্বজনের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে করজোড়ে মোনাজাত করবেন তারা।
 
এরপর হজরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের ভেতরের পশুত্বকে পরিহার করা ও আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করবেন।
 
ঈদুল আজহায় পোশাক-পরিচ্ছদ ইত্যাদি কেনাকাটা গৌণ। এই ঈদের প্রস্তুুতির মধ্যে প্রধান বিষয় হলো পশু ক্রয়। অবশ্য যারা ঈদের উৎসবে রাজধানী ঢাকা বা অন্য কোনো শহরের কর্মস্থল থেকে তাদের গ্রামের বাড়িতে ফেরেন তাদের প্রস্তুুতি শুরু হয় যানবাহনের টিকিট সংগ্রহ করা থেকে। এরপর যাত্রা করা।
 
মঙ্গলবার থেকেই ঢাকা থেকে ঘরে ফেরার পালা শুরু হয়েছে। বুধবার শহরের সড়কগুলো ছিল আধা ফাঁকা। ভিড় ছিল পশুর হাট, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে। ঈদের যাত্রায় ভোগান্তি কম নয়, এবারও তার কোনো হেরফের হয়নি। প্রিয়জনের সান্নিধ্য লাভের আনন্দ, আপন ঠিকানায় ফেরার অনুভূতির তুলনায় যাত্রার দুর্ভোগ মনে নিয়েই সপরিবারে গ্রামে ফিরে যাচ্ছেন অসংখ্য মানুষ। বিশেষ করে উত্তরের যাত্রীরা আটকে আছেন পথে। যানজট আর ভোগান্তি তাদের সঙ্গী হয়েছে।
 
শুভেচ্ছা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ঈদুল আজহার মর্মবাণী আমাদের শিক্ষা দেয় পরমতসহিষ্ণু, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান সমুন্নত রাখার মাধ্যমে শান্তি-সম্প্রীতিময় বিশ্বসমাজ গঠন করার।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহায় নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকা-ে অংশ নিয়ে বিভেদ-বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান।
 
ঈদের আয়োজন: দেশের সংবাদপত্রগুলো বরাবরের মতোই পবিত্র ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে প্রকাশ করছে বিশেষ সংখ্যা। টেলিভিশন ও বেতার থেকে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা। এ ছাড়া ঈদের দিনে দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশু সদন, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র ও সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।