,

প্রধানমন্ত্রীর নামেও টুঙ্গীপাড়ায় পশু কোরবানী দেওয়া হবে

news-image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টুঙ্গীপাড়ায় বঙ্গন্ধুর বাড়িতে এবার প্রায় সাতটি পশু কোরবানী হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ মনি, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ ’৭৫ এর ১৫ আগস্ট নিহত বিভিন্ন জনের নামে প্রতিবছরের মতো এবারো কোরবানী দেওয়া হবে। পারিবারিক সূত্র এ খবর জানিয়েছে।
এছাড়াও গণভবনেও প্রতিবছরের ন্যায় এবারও কোরবাণী দেওয়া হবে।   মহান আল্লাহর উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে দেশের মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করবে।
জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার কারণে এবার সবশ্রেণির মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারবেন না।
পারিবারিক একটি সূত্রে জানা গেছে, বিশিষ্ট আইটি বিজ্ঞানী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ইতোমধ্যে তার মায়ের সঙ্গে আলোচনা করে কোরবানির আয়োজন করেছেন টুঙ্গিপাড়ায় ও রংপুরে।
ঈদুল আজহা উপলক্ষে ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হবে মন। প্রায় চার হাজার বছর আগে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) তার ছেলে হজরত ইসমাইল (আ.)- কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়।
হজরত ইব্রাহিম (আ.)-এর সেই ত্যাগের মহিমার কথা স্মরণ করে মুসলিম সম্প্রদায় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকে। তবে ঈদের পরও দুই দিন পশু কোরবানি করার ধর্মীয় বিধান আছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা