,

ঈদে দেশে নেই, তাই শাবনূরের মন খারাপ

news-image

বেশ কয়েক বছর ধরেই ঢাকা এবং সিডনি আসা-যাওয়ার মধ্যে রয়েছেন বাংলাদেশি চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দিন দশেক আগে মাস দুয়েকের জন্য আবারও ঢাকা ছেড়েছেন তিনি। সঙ্গে আলাপে জানিয়েছেন, এবার ঈদে দেশটাকে অনেক বেশি মিস করবেন তিনি।

যাওয়ার আগে শাবনূর বলেন, ‘আইজানের জন্মের পর দেশে এসেছিলাম। রোজার ঈদটা বন্ধুবান্ধবসহ সবার সঙ্গে বেশ আনন্দে কাটিয়েছি। ইচ্ছে ছিল, কোরবানির ঈদেও এখানে থাকব। কিন্তু হঠাৎ​ করে জরুরি কিছু কাজ পড়ে যাওয়ায় আর থাকা হলো না। আমি যদিও সিডনি যাচ্ছি, কিন্তু আমার মনটা পড়ে থাকবে ঢাকায়।’

পাঁচ বছর আগে শাবনূর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পান। ২০১৩ সালে ডিসেম্বরে সিডনিতে জন্ম নিয়েছে শাবনূরের একমাত্র সন্তান আইজান। বহু বছর ধরে অস্ট্রেলিয়ায় আছেন শাবনূরের ছোট ভাই ও বোন।

তবে টানা অনেক দিন দেশের বাইরে থাকলে কোনো অবস্থাতেই সেখানে মন টেকে না শাবনূরের। তখন দেশে ফেরার উপায় খুঁজতে থাকেন। শাবনূর বললেন, ‘সিডনি থেকে ঢাকা বিমানবন্দরে নামার পরই মন আনন্দে ভরে যায়। বাংলাদেশে ঈদ কিংবা অন্যান্য উৎ​সবে যেভাবে আনন্দ হয়, সিডনিতে তো সে রকম হওয়া সম্ভব নয়। আমার বা অনন্তের সেটা মোটেও ভালো লাগে না। সেখানে সবাই যার যার নিজের মতো ব্যস্ত। সেখানকার মানুষের জীবনে হয়তো নিরাপত্তা আছে, অনেক টাকা-পয়সাও থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মতো শান্তি নেই।’

সম্প্রতি ‘পাগল মানুষ’ ছবির শুটিংয়ে অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ান শাবনূর। ছবিটির পরিচালক এম এম সরকারের হঠাৎ মৃত্যুর কারণে অনেক দিন কাজ স্থগিত ছিল। বর্তমানে ছবিটি শেষ করছেন তাঁর শিষ্য বদিউল আলম খোকন। এই ছবিতে শাবনূরের সহশিল্পী শায়ের খান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা