,

আপনার ধারণার চেয়ে হাজারগুণ বেশি ডেঙ্গু রোগের ঝুঁকি

news-image

বছরের এ সময়টিতে এবার হঠাৎ করেই বেড়ে গেছে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা। যদিও এ রোগটি সম্পর্কে তেমন ধারণা নেই অনেকেরই। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

অনেকেরই ধারণার তুলনায় ডেঙ্গু রোগের ঝুঁকি অনেক বেশি। ভারতে প্রায় ২৫ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। তার মধ্যে শুধু দিল্লিতেই রয়েছেন চার হাজার মানুষ। আর ভারতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ডেঙ্গুর কারণে বাংলাদেশও ঝুঁকিতে রয়েছে।

ভারতের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের হিসাবে যে পরিমাণ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, প্রকৃত সংখ্যা তার তুলনায় বেশি। এ বিষয়টি প্রমাণিত হয়েছে দেশটির অন্য একটি সরকারি সংস্থার প্রতিবেদনে। জানা গেছে, ভারতের ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম বাৎসরিক ডেঙ্গু রোগীদের মাত্রা ০.৩৫ শতাংশ ব্যক্তিকে ডেঙ্গুর জন্য চিকিৎসা দিতে পারে। যদিও প্রকৃত সংখ্যা এর তুলনায় অনেক বেশি।

বিশ্বের বিভিন্ন দেশের ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ন্যাচার জার্নাল। ২০১৩ সালের সেই প্রতিবেদনে জানা যায়, ভারতের প্রায় ২২ মিলিয়ন ব্যক্তি এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এতে বিভিন্ন দেশের ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রকাশ করা হয়। এ তালিকায় বাংলাদেশকে ডেঙ্গুর জন্য তৃতীয় ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়।

ডেঙ্গু রোগের ঝুঁকি আপনার ধারণার চেয়ে হাজারগুণ বেশি

 



বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও রোগ গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যানুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম দুই সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৮ জন। যা ২০১৪ সালের সারা বছরের তুলনায় ১৩৫ জন বেশি। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জুন মাসে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে একজন, এ্যাপোলো ও ইউনাইটেডে হাসপাতালে জুলাই মাসে একজন করে রোগী মারা যান এবং মঙ্গলবার ভোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ মারা যান।

ডেঙ্গুর লক্ষণ হলো- কাঁপুনি দিয়ে হঠাৎ উচ্চমাত্রার জ্বর, কখনো কখনো তা ১০৫ ডিগ্রি পর্যন্ত হতে পারে। জ্বরের সঙ্গে তীব্র মাথাব্যথা, সারা শরীরে প্রচণ্ড ব্যথা, চোখের পেছনের দিকে বেশ ব্যথা এবং শরীরে লালচে দাগ বা র‌্যাশ ওঠা। এ ছাড়া দাঁতের মাড়ি ও নাক দিয়ে রক্ত পড়া, চোখ লাল এবং পায়খানা ও প্রশ্রাবের সঙ্গে রক্ত যেতে পারে।

ডেঙ্গু প্রতিরোধের জন্য মশা থেকে দূরে থাকাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। এজন্য বাড়ির আশপাশে পরিষ্কার রাখা, মশারি ব্যবহার করা ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ