,

অস্ট্রেলিয়ার আরেকটি দু:সংবাদ!

news-image

বাংলাদেশ সফর যত ঘণিয়ে আসছে অস্ট্রেলিয়ানদের জন্য দু:সংবাদের মিছিলটা তত লম্বা হতে চলেছে। এবার নতুন দু:সংবাদ দিলেন ফাস্ট বোলার প্যাট কামিন্স। পিঠের ইনজুরিতে পড়েছেন তিনি। ফলাফল; বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
আর এরই মধ্যে কামিন্সের বদলী ঠিক করে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তিনি হলেন জেমস ফকনার। সংস্থাটির প্রধান নির্বাচক রডনি মার্শ জানিয়েছেন, মাত্র এক টেস্ট খেললেও ফকনার বাংলাদেশের কন্ডিশনে ভাল পারফর্ম করতে সক্ষম।
এর অর্থ দাঁড়াচ্ছে অস্ট্রেলিয়ান পেস আক্রমণে প্যাট কামিন্সের সাথে থাকছেন পিটার সিডল, মিশেল স্টার্ক ও অনভিষিক্ত অ্যান্ড্রু ফেকেট। এর আগে ইনজুরিরে কারণে অস্ট্রেলিয়াকে সবচেয়ে বড় ধাক্কা দেন ডেভিড ওয়ার্নার। বিশ্রামে আছেন মিশেল জনসন ও জশ হ্যাজেলউড।
আর সর্বশেষ অ্যাশেজে খেলা অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটারকেও মিস করবে অস্ট্রেলিয়ানরা। মাইকেল ক্লার্ক, রায়ান হ্যারিস, ক্রিস রজার্স, ব্র্যাড হ্যাডিনরা অবসর নেয়ায় বাংলাদেশে আসবে একেবারেই অন্যরকম এক অস্ট্রেলিয়া দল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা