,

ট্রেনে কাটা পড়লো কোরবানির ৪০ ছাগল

news-image

পুলিশের নির্মমতায় ট্রেনের নিচে কাটা পড়েছে কোরবানির হাটে বিক্রি করতে আনা ৪০টির বেশি ছাগল। এ ঘটনায় কয়েকজন পাক পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট শহর সংলগ্ন এক রেললাইনে এই ছাগল হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছে ডন পত্রিকা।

গুজরাট শহরের গ্রান্ডট্রাঙ্ক রোড সংলগ্ন এক কোরবানির হাটে পশুগুলোকে বিক্রির জন্য নিয়ে এসেছিলেন আব্দুল রাজ্জাক নামের এক পশুবিক্রেতা। মঙ্গলবার হাট সংলগ্ন এক চেকপয়েন্ট থেকে কয়েকজন পুলিশ সদস্য তাদের এক উর্ধ্বতন কর্মকর্তার জন্য পশু কিনতে ওই হাটে আসে। তারা  আব্দুল রাজ্জাকের সঙ্গে একটি ছাগল নিয়ে দরদামও করে। কিন্তু বাজার দরের চেয়ে অর্ধেক দাম কম বলায় তাদের কাছে ছাগল বেঁচতে রাজি হননি ওই পশুবিক্রেতা।

বুধবার ওই পুলিশ সদস্যরা ফের হাটে আসে। এবারও তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন রাজ্জাক। তখন তাকে মারধোর করে তার কাছ থেকে সবকটি ছাগল কেড়ে নেয় পুলিশ। তারা এগুলোকে একসঙ্গে বেঁধে রেললাইনের ওপর ছেড়ে দেয়। তখন লাহোর থেকে আসা একটি যাত্রীবাহী ট্রেনের নিচে কাটা পড়ে রাজ্জাকের ৪০টির বেশি ছাগল।

পুলিশের এই নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বুধবার পশু ব্যবসায়ী এবং স্থানীয়রা মিলে গ্রান্ডট্রাঙ্ক সড়কটি অবরোধ করেন। তাদের বিক্ষোভের মুখে অভিযুক্ত সাত পুলিশকে বরখাস্ত করেছে স্থানীয় প্রশাসন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা