,

এই ঈদে বৃষ্টি হবে না

news-image

এবার বৃষ্টি হবে ঝমঝমিয়ে। আরে নাহ, বৃষ্টি হবে না দেখিস। তোরা কি ক’দিনের আকাশ দেইখাও বুঝস না বৃষ্টি হইবো। ঈদে বৃষ্টি হওয়াতো আর নতুন কিছু নয়। তোরা কি ভুলে গেছস ঘরবন্দী গত ঈদানন্দের কথা!

কেনাকাটা নয়, এখন তরুণদের আড্ডার প্রধান বিষয় কেমন থাকবে ঈদের দিনটি! বাড়ির বাইরে এসে ঈদ উৎবে মাততে চায় তারা। কিন্তু বৃষ্টির শঙ্কায় যেন ভুগছে সবাই।

ছাতা মাথায় না হয় নামাজ আদায় করা যাবে, কিন্তু বৃষ্টির মধ্যে কোরবানি কিভাবে দেয়া যায়? এ নিয়ে চিন্তিত রাজধানীবাসী। বৃষ্টিবন্দী রোজার ঈদ কাটিয়েছে নগরবাসী। তখনতো আর পশু কোরবানির বিষয়টি ছিলোনা। তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে এই ঈদে? বিষয়টি নিয়ে বিশ্লেষণে মত্ত যখন চা এর স্টলে আসা মানুষগুলো তখন শরৎশুভ্র আশার কথা শুনালেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম।
      
তিনি বলেন, ‘নিম্ন কিংবা লঘুচাপের প্রভাব না থাকায় সম্ভাবনা নেই ভারি বৃষ্টিপাতের। রৌদ্র ঝলমল শরতের আকাশে কালো মেঘের ঘনঘটায় হালকা বৃষ্টি হলেও তা খুব একটা প্রভাব ফেলবে না ঈদ উৎসবে। সবমিলিয়ে ঈদের দিনটিতে পরিচ্ছন্ন আবহাওয়াই বিরাজ করবে।’

সাগরে লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। কিন্তু আর মাত্র কয়েক ঘণ্টা পরেই পবিত্র ঈদ-উল-আযহা। তাই সবার মনেই একটি প্রশ্ন ঈদ-উল-ফিতরের মতো কোরবানির দিনেও কি বৃষ্টি থাকবে? কারণ এবারের রোজার ঈদে টানা তিন দিনের বৃষ্টিতে পণ্ড হয়ে যায় ঈদ আনন্দ। রাজধানীবাসীকে ঘরে বসেই কাটাতে হয় ছুটির দিনগুলো। তবে ত্যাগের মহিমায় উজ্জীবিত ঈদ-উল আযহার উৎসবে তেমন একটা বিঘ্ন ঘটাবে না বৃষ্টি।

প্রকৃতিকে ঝরঝরে ও রূপময় করে তোলা শরৎকাল চলছে এখন। শরতের মতো আকাশ আর অন্য কোনো ঋতুতে দেখা যায় না। হঠাৎ এক পশলা বৃষ্টিতে ভিজিয়ে দেয়া, আবার রোদ উঠা, মাঝে মাঝে দিগন্তজুড়ে রংধনুর দেখা পাওয়াই এই ঋতুর বৈশিষ্ট্য। এবার ঈদের দিনও হতে পারে এমন একটি চমৎকার দিন।

ঈদের দিনের আবহাওয়া সংশ্লিষ্ট বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম বাংলামেইলকে বলেন, ‘বর্তমানে সাগরে একটি লঘুচাপ আছে। যার কারণে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। তবে ঈদের দিন পর্যন্ত এর প্রভাব থাকবে না। ওইদিন বৈরী আবহাওয়া কিংবা ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুক্রবার দেশের অধিকাংশ এলাকায় রোদেলা আবহাওয়া থাকতে পারে।’

অধিদপ্তরের পরিচালক আরো বলেন, ‘ঈদের দিন বৃষ্টি হতে পারে। কিন্তু কম থাকবে। টানা বৃষ্টি হবে না। দেশের দু-এক জায়গায় হালকা বৃষ্টিপাত হবে। রোদ থাকবে। লঘুচাপের প্রভাব না থাকায় ভালো আবহাওয়াই বিরাজ করবে।’ 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা