,

কসবায় দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দু’পক্ষের সংঘর্ষে আবদুল মালেক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। নিহত আবদুল মালেক কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরিবাড়ি গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আবদুল মালেক তার বাড়ি নির্মাণের জন্য ইটবোঝাই নৌকা নিয়ে হাতুরিবাড়ি গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির পাশের একটি খালে মাছ ধরার একটি জালের খুঁটি সঙ্গে মালেকের ইটবোঝাই নৌকার ধাক্কা লেগে খুঁটিটি ভেঙ্গে যায়। এসময় জালের মালিক বড় মিয়ার সঙ্গে মালেকের তর্ক-বিতর্ক হয়। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬টায় হাতুরিবাড়ির পশ্চিমপাড়া এলাকায় বড় মিয়া ও তার সমর্থকরা মালেককে একা পেয়ে বেধরক পেটায়। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হওয়া মালেককে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়ার পথে রাত দেড়টার দিকে মালেকের মৃত্যু হয়।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা