,

২০০০ যাত্রী নিয়ে লঞ্চ আটকা মেঘনায়

news-image

মেঘনা নদীতে ২ হাজার যাত্রী নিয়ে এমভি টুটুল নামের একটি লঞ্চ ডুবুচরে অাটকা পড়েছে। বৃহস্পতিবার ভোরে লঞ্চটি আটকা পড়ে। তবে যাত্রীদের বিকল্প ব্যবস্থায় সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশালের নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আবুল বাশার মজুমদার বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চাঁদপুর থেকে এমভি টুটুল নামের লঞ্চটি যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। পরে বৃহস্পতিবার ভোরের দিকে ভাটার কারণে লঞ্চটি একটি ডুবুচরে আটকা পড়ে। জেয়ার এলে লঞ্চটি গন্তব্যে যেতে পারবে ভেবে দীর্ঘ সময় অপেক্ষার পর কর্তৃপক্ষকে জানানো হয় বিষয়টি। পরে অন্য লঞ্চ নিয়ে যাত্রীদের সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে।

লঞ্চটি চরে উঠে যাওয়ায় জেয়ার এলেও তা ভাসেনি। ফলে এখনো আটকে আছে বলে জানান এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন