,

প্রথম কোরবানি দিচ্ছি নিজের টাকায় : শবনম ফারিয়া

news-image

এ সময়ের জনপ্রিয় তারকা মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া। আসছে ঈদ উপলক্ষে টানা দুই মাস একটানা ফটোশুট ও নাটকে অভিনয় করেছেন তিনি। একদিনও ছুটি পাননি। জ্বর-ঠা-া নিয়েও অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবুও তাঁর মুখে হাসি। কারণ এবারেই প্রথম নিজের টাকায় কোরবানি দিচ্ছেন শবনম ফারিয়া। কোরবানির জন্য এবার তিনি ছাগল কিনেছেন। তবে গরু-ছাগলের হাঁটে গিয়ে নিজে তা কিনেননি। তাঁর বাবাই কিনেছেন। কোরবানির টাকা বাবার হাতে তুলে দিয়েছিলেন আগেই। কারণ গরু-ছাগলের হাঁটে ফারিয়া কোনোদিন যাবেন না বলে পণ করেছেন।
 
কেন এ রকম করেছেন? জিজ্ঞাসা করতেই উত্তরে ফারিয়া বললেন, ‘আমার বয়স যখন পাঁচ তখন বাবার সঙ্গে একবার কোরবানির হাঁটে গিয়েছিলাম। হাঁটে যাওয়ার ইচ্ছাটা আমারই খুব বেশি ছিল। অনেক জেদ করে বাবার হাত ধরে হাঁটে যাই। কিন্তু হাঁটে প্রবেশ করার মতো সাহস আমার ছিল না। হাঁটের কছে এসে একসঙ্গে অনেক গরু দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে বাবাকে বলেছিলাম, বাবা, আমি বাসায় চলে যাব। আমি হাঁটে আর ঢুকব না। এরপর বাবা আমাকে নিয়ে বাসায় ফেরেন। এরপর এতটা বড় হয়েছি কিন্তু কোনোদিন আর হাঁটে যাওয়ার সাহস আমি করিনি। প্রতি কোরবানির ঈদের চাঁদ রাতে বাসায় গরু কিনে এলে, তখন আমি গরুকে কাছে থেকে দেখি। এবারও দেখব।’  এনটিভি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ