,

পশুর হাট দখলের বিদ্যমান রাজনীতি!

news-image

নারায়নগঞ্জের বোস কেবিনে চা-কাটলেট খেতে যাওয়া আমার এবং সহকর্মীদের অনিয়মিত বিনোদন। সেই
বিনোদনের খোঁজেই শনিবার নারায়নগঞ্জ যাওয়া। বোস কেবিনের দিকে যেতে যেতেই গরু ভর্তি ট্রাকের পেছনে যানজটে পড়তে হয়েছিল। সাইনবোর্ড থেকে চাষাড়া যেতে দুইদিকে তিনটি ছোট আকারের কোরবানী পশুর হাটের দেখা পেলাম। নামার ইচ্ছে হলেও বৃষ্টির জন্য নামতে পারিনি। শহরে গিয়ে শুনলাম সেখানকার বরফকল মাঠের হাটটি অনেক বড়। শীতলক্ষ্যা পাড়ের এটি বনেদি হাট বলে পরিচিত।
বোস কেবিন থেকে ফেরার পথে বরফকাল মাঠে গেলাম। নৌকা থেকে গরু-ছাগল উঠানো হচ্ছে। সেদিনই প্রায় ভরে গিয়েছিল হাট। কিন্তু রাত আটটা পর্যন্ত সারাদিনে নাকি কোরবানীর একটি পশুও বিক্রি হয়নি। ভাবলাম সবাই হয়তো দাম দর দেখে চলে যাচ্ছেন। পরে কিনবেন। একটু কানপাততেই শুনলাম ক্রেতারা এসেছেন, তাদের পশু পছন্দও হয়েছে। কিন্তু বিক্রেতারা পশু বিক্রি করতে পারছেন না। কারণ হাটের হাসিল কে বা কারা নেবে এই নিয়ে মিমাংসা হয়নি। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নানা অঙ্গ সংগঠন ও স্থানীয় প্রভাববিস্তারকারীদের মধ্যে হাসিল কার পক্ষের ইজারাদার বা প্রতিনিধি নেবে, তা চূড়ান্ত হয়নি। তাই হাট থেকে কোরবানীর পশু বের করার ওপর নিষেধাজ্ঞা পরদিন সকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। পশু ও দাম দুটো পছন্দসই হলেও শূন্যহাতে ফিরেছেন ক্রেতারা। এ ধরনের অভিযোগ ঢাকার আরো দুই-একটি হাট সম্পর্কেও মৃদু শোনা গেছে। তবে গুলি র্বষণ ও প্রাণহানির খবর এলো সন্দ্বীপ থেকে।
হাটের দখল ও ইজারা নিয়ে বিরোধ নতুন ফ্যাশন নয়। ক্ষমতায় কেন্দ্রীয় এবং স্থানীয়ভাবে যে রাজনৈতিক দলই থাকুক দখল, পাল্টা দখল চলেছে। এই সময়টায় প্রশাসন নিষ্ক্রিয় হয়ে থাকে অনেকটা ইচ্ছাকৃত ভাবেই। তারাও ক্ষমতা ঘনিষ্ঠদের অসন্তুষ্ট করতে চান না। কিন্তু সমস্যা ও দুর্ভোগে পড়েন কোরবানি পশুর ক্রেতা বিক্রেতার। এই বিশৃংখল অবস্থাতে বাজারে ফড়িয়াদের প্রতাপ বাড়ে। বেড়ে যায় পশুর দাম। অনেক ক্ষেত্রে দেশের বিভিন্ন স্থান থেকে পশু নিয়ে আসা বিক্রেতারাও বিক্রিত টাকার পুরোটা নিয়ে যেতে পারেন না। রাজনৈতিক দৌরত্ম্যের কারণে। এদিকটায় প্রশাসনের ইচ্ছাকৃত চোখ বুঁজে থাকা, দায়িত্বশীল প্রশাসন ও সুশাসনের পরিচয় বহন করে না। সুশাসনের এই ঘাটতিগুলো সন্দ্বীপের মতো ঘটনার সংখ্যা বাড়িয়ে তোলার আশংকা তৈরি করে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা