বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরে নিখোঁজ আখাউড়া সোহাগের ঘরে ঈদ মানেই চোখের জল

news-image

মোঃশামীম সরকারঃ প্রতিবছরই আনন্দের বারতা নিয়ে আসে ঈদ। কিন্তু ঈদের এই কাঙ্ক্ষিত আনন্দের ছোঁয়া বছর ধরে উপভোগ করতে পারছে না পরিবারের সদস্যরা।এইবছর পরিবারের সদস্যদের ঈদ কাটবে নিদারুণ উদ্বেগ ও অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে। এবারো মুসলিম জাহানের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা চলে এলেও নিঁখোজে হওয়া মোঃসোহাগ সরকার পরিবারের সদস্যদের মাঝে নেই কোনো আনন্দ, নেই কোনোউৎসব। আছে শুধুই চোখেরজল।

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের ইতালির উপকূলে ট্রলারডুবির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার রুটি গ্রামের যুবক ২৫ বছর বয়সী সোহাগ নিখোঁজ হন ২০১৫ সালের ৫ আগস্ট | এরপর থেকেই তার সন্ধানে তার বাবা নান্নু মিয়া ঘুরছেন সরকার, বিভিন্ন মহল ও বিভিন্ন মিডিয়াতে। কিন্তু দ্বারে-দ্বারে ঘুরলেও পুএকে ফিরে পাবার আশ্বাসও জুটছে না তার।  ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া
থেকে ইউরোপ যাওয়ার পথে ট্রলারডুবির এক মাস পরও খোঁজ মেলেনি বাংলাদেশী যুবক সোহাগের। জীবিত মানুষটির আশা ছেড়ে মরদেহ দাফন করার সান্তনাটুকু থেকেও বঞ্চিত তার পরিবারে এখন শুধুই আহাজারি।

ভূমধ্যসাগরে নিখোঁজ সোহাগের মা-বাবা ভাই বোনদের এবারের ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা উদযাপন কেমন হবে তা জানতে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবারের বেশ কয়েকজন সদস্য বলেন, যাদের পুএ থাকে না কেবল তারাই এর যন্ত্রণা বুঝতে পারেন, অন্য কেউ নয়।এই বিষয়ে তার বড় বোন তাসমিনা বেগম বলেন, ‘বিগত ঈদগুলোর মত এবারও নিয়ম রক্ষার ঈদ উদযাপন করবো।এর বাইরে অন্য কিছু নয়।’ সারা দিন কিছুইকরবার পারি নাই। খালি মনে হয় আমার ভাইডার কথা। এই ভাই দুনিয়াতে আসার পর আমাদের পরিবারের ভাগ্যটা বইদলে যায়। আল্লাহ আমার লক্ষ্মীডারে লইয়া গেছেগা-’ বলেই কেঁদে ওঠেন তিনি। ছোট ভাই মোঃনাজির সরকার (১৮) বলে, ‘আমাদের কোনো ঈদ নাই। সব দিনই এখন সমান। গত রমজান ঈদে ভাই আমাকে উপহার হিসেবে samsung galaxy s6 ও নতুন জামা-কাপড় কিনার জন্য ৫০০o টাকা দিয়েছিল।গত ঈদে পরিবারের সবাই সাথে ফোনে কথা বলেছিল! তখন ঈদ ঈদ লাগছে। এইবার তো আমার ভাইও নাই ঈদও নাই। একদিন পরপর আমাকে ফোন দিয়ে বলতো মানুষের সাথে ভালভাবে চলার জন্য। কিন্তু আমার ভাইয়ের উপদেশগুলো আর শুনতে পারবনা-ভারী হয়ে আসে মোঃনাজির সরকারের কণ্ঠ। কাঁদতে থাকে ফুঁপিয়ে।

অন্যদিকে বিউটি আক্তার(২০) তার স্বামী নিখোঁজ সোহাগের জন্য নকঁশী কাথা ও বকুল ফুলের মালা গেঁথেছিল |এখন চোখে শুধু অশ্রুভরা জল নিখোঁজ সোহাগের চাচা আমিনুল ইসলাম সরকার জানান, লিবিয়ায় অবস্থানরত কয়েকজন প্রবাসী তাকে ফোনে জানিয়েছেন, সোহাগ লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে নিখোঁজ হয়েছেন।সোহাগ লিবিয়ার আলমোজা শহরের একটি পেট্রোল পাম্পে চাকরি করতেন। সেখানে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে জীবন ও কর্মসংস্থানের তাগিদে দালালদের প্রলোভনে পড়ে অন্যান্য অভিবাসীদের সঙ্গে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন। একই ট্রলারে বাংলাদেশী ছিলেন আরো।ট্রলারে থাকা অবস্থায় হেলাল ফোনে সোহাগের পরিবারকে জানান, সোহাগসহ মোট ১৮ জন এক গ্রুপে ছিলেন। সোহাগ তাদের সাথে ট্রলারে উঠেছিলেন। ট্রলারটি ছাড়ার দুই ঘণ্টা পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। অতিরিক্ত যাত্রী থাকার কারণে ফেটে যায় ট্রলারের তলদেশ। যাত্রীরা আতংকিত হয়ে ছোটাছুটি শুরু করলে ট্রলারটি একদিকে কাত হয়ে ডুবতে থাকে।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর'র বরাত দিয়ে আল জাজিরা জানায়, ওই দুর্ঘটনায় ৫০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে উদ্ধার মৃতদেহের মধ্যে সোহাগের মরদেহ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ইতালিতে অবস্থানরত কয়েকজন প্রবাসী।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান