,

ভিজিএফ চাল আনতে যাওয়ার পথে বাস চাপায় প্রান গেল ৩ নারীর

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস চাপায় মারা গেছে তিন নারী। আহত হয়েছে আরো ১৫ জন। ভিজিএফ কার্ডের চাল আনতে যাওয়ার পথে ঘাতক বাস কেড়ে নেয় ৩ নারী পথচারীর প্রান। শামসুন্নাহার,আফিয়া ও আজিজা দলবেধে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে। নিয়ন্ত্রন হারিয়ে বাস চাপা দেয় তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় এ তিন নারীর। আহন হন বাসটির ১৫ যাত্রী।  ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার গোগদ নামক স্থানে আজ বুধবার সোয়া একটার দিকে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান- ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি কোচ নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বা দিক ধরে হাটতে থাকা ঐ ৩ নারী পথচারীর ওপর উঠে যায়। তাদেরকে চাপা দিয়ে রাস্তার ওপরই উল্টে পড়ে কোচটি। রাস্তার পাশের গাছ ধুমড়ে-মুচড়ে যায় বাসটির ধাক্কায়। এতে ঘটনাস্থলেই মারা যান সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের বাছেদ মিয়ার স্ত্রী শামছুন্নার (৫০), একই গ্রামের আবদুল জালালের স্ত্রী আজিজা বেগম (৬০) এবং নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মৃত মতি মিয়ার স্ত্রী আফিয়া বেগম (৪০)। বাসটি উল্টে পড়ায় ১৫ যাত্রী আহত হন। আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর কিছু সময়ের জন্যে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার সাথেসাথেই আশপাশের লোকজন ছুটে আসেন। ছুটে আসে হাইওয়ে পুলিশ। সরাইল থানার নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাও ঘটনাস্থলে ছুটে আসেন। নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে বিলাপ করে কান্নাকাটি করতে থাকেন। 
হাইওয়ে পুলিশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড ফাড়ি ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম জানান-খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে বাস চাপায় নিহত তিন নারীর  লাশ উদ্ধার করেন। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: এমরান হোসেন জানান-নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে।  

 

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু