,

নবীনগরে ছাত্রী অপহরনের চেষ্টা, শর্টগান ও গুলি সহ গ্রেপ্তার-৪

news-image

মেহেদী হাসান মিলন : বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর এলাকার আদালত পাড়ায় সকালে এক স্কুল ছাত্রীকে অপহরণের সময় এলাকাবাসী ধাওয়া করে ১টি শর্টগান ও ৪ রাউন্ড গুলিসহ ৪ জনকে আটক করে। জানা যায়, পৌর এলাকার আদালত পাড়ার প্রবাসী মজিবুর রহমানের স্কুল পড়ুয়া মেয়েকে সকালে বাড়ি থেকে অপহরণ করার সময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে তাদের আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হচ্ছে ঢাকার টঙ্গী এলাকার সন্ত্রাসী নাছির উদ্দিন (২৮), জনি ভুঁইয়া (৩০), সোহেল রানা (২৫), মামুন (৩০)। পুলিশ তাদের তল্লাশি চালিয়ে ১টি শর্টগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা