,

জেদ্দা বিমানবন্দরে ৮০০ বিমান নামছে প্রতিদিন

news-image

শুরু হয়েছে হজের অনুষ্ঠানিকতা। দলে দলে মানুষ যাচ্ছে মক্কায়। তাই সৌদির বিমানবন্দরগুলোতে পড়েছে বাড়তি মানুষের চাপ। জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরে প্রতিদিন ৮০০ টি বিমান নামছে। শুধু সোমবারেই চার লাখ হাজি এই বিমানবন্দর দিয়ে সৌদি প্রবেশ করেছেন। জেদ্দা বিমানবন্দর ও কন্ট্রোল টাওয়ার পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন সৌদি পাবলিক অথরিটি ফর সিভিল এভিয়েশনের চেয়ারম্যান আল হামদান। সিভিল এভিয়েশনের ওয়েবসাইটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
আল হামদান জানিয়েছেন, প্রতিটি যাত্রী মাত্র ৪০ মিনিটে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করতে পারছেন। বিমান ল্যান্ডিং, টেকঅফ ও ট্রাফিক কন্ট্রোল বিশ্বের সর্বাধুনিক ব্যাবস্থায় পরিচালিত হচ্ছে এবং এর সুফলও পাচ্ছেন যাত্রীরা। প্রতিটা ফ্লাইটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনের সময় আল হামদান বিমানবন্দরের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে কথা বলেন। এছাড়া মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইটের হজ যাত্রীদের সাথেও কথা বলেন তিনি।
তিনি বলেন হজযাত্রীদের নিরাপদ ও নির্ঝঞ্ঝাট ভাবে হজ পালনের সাথে দেশের সম্মানের বিষয়টি জড়িত। তাই প্রতিটি যাত্রীর শুষ্ঠভাবে হজ পালনের জন্য আমরা সফলভাবে কাজ করে যাচ্ছি। এর জন্য আমরা গর্বিত।

এ জাতীয় আরও খবর

ডাকসুতে জিন্নাহর ছবি, ছাত্রদলের প্রতিবাদ

ইয়েমেন সংঘাত: সৌদির দুই এলাকায় সতর্কতা

মঙ্গলবার সিলেট সফরে রাষ্ট্রপতি

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

ব্রিকস সম্মেলনে তারেককে আমন্ত্রণ নয়: স্পিকার

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর