,

আখাউড়ায় বিদ্যু‍ৎপৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সুনিল চন্দ্র দাস (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সুনিল পৌর শহরের খরমপুর দাসপাড়ার সত্য দাশের ছেলে। আখাউড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দিন খাদেম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর ৫টার দিকে সুনিল আশপাশের জেলেদের সঙ্গে আখাউড়া–সিলেট রেলপথের পাশে খরমপুর বাইপাস এলাকার একটি জলাশয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে সে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। এ সময় স্থানীয় জেলেরা দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে