শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল প্রকল্পের কাজ চলতি অর্থবছরেই শুরু হচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক নানান জটিলতায় আটকে থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দরে অভ্যন্তরীণ কন্ট্রেইনার টার্মিনাল (আইসিটি) প্রকল্পের অবকাঠামো নির্মাণসহ সকল উন্নয়নমুলক কাজ চলতি অর্থবছরেই শুরু হতে যাচ্ছে।ইতোমধ্যে প্রকল্পের জন্য ভূমি অধীগ্রহনের পক্রিয়াও শুরু করেছে প্রশাসন। ভারতের সাথে সম্পাদিত চুক্তির আওতায় আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউরা স্থলবন্দর পর্যন্ত চার লেন সড়ক সড়ক নির্মানের প্রকল্পও হাতে নিয়েছে সরকার।এই ২টি প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের পাশাপশি নেপাল-ভুটানও পণ্যও আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য পরিবরহন করতে পারবে ।আশুগঞ্জ হবে দেশের তথা আর্ন্তজাতিক ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র বিন্দু।
প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ প্রকল্প হিসেবে আজ মঙ্গলবার সকালে নৌপরিবহন সচিব শফিক আলম মেহেদী আশুগঞ্জ নৌবন্দর ও প্রস্তাবিত আইসিটি প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। এসময় নৌপরিবহন মন্ত্রণলয়ের অতিরিক্ত সচিব মোঃ রফিকুল ইসলাম, নাসির আরিফ মাহমুদ, বিআইডব্লিউটিএ‘র চেয়ারম্যান কমোডর মোঃ মোজাম্মেল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন, ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি ভিজে সিলভারাজ, বিআইডব্লিউটিএ‘র পরিচালক (প্রটোকল) মোঃ শফিকুল হক, পরিচালক (পরিকল্পনা) মাহমুদ হাসান সেলিম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ডঃ মোঃ মোশারফ হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও রাজনেতিক-ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব শফিক আলম মেহেদী স্থানীয় সাংবাদিকদের বলেন, শুধু ভারত নয় নেপাল ও ভুটানের মালামাল আশুগঞ্জ ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে পরিবাহিত হবে। আশুগঞ্জ বন্দরটি শুধু আমাদের নয় জাতীয় অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করছে। তাই খুব দ্রুত আশুগঞ্জ নদী বন্দরে অভ্যন্তরীন কন্টেইনার টার্মিনাল নির্মানের কাজ শুরু হবে। তিনি প্রকল্পটিকে একটি জাতীয় ও আর্ন্তজাতিক গুরুত্বপুর্ণ বিষয় আখ্যায়িত করে মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত তা বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন বলে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে সহায়তা করার আহবান জানান।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত নৌপ্রটোকল চুক্তির আওতায় ভারতকে ট্রানজিট সুবিধা প্রদান ও আশুগঞ্জ নৌবন্দরের উন্নয়নে ২০০৯-‘১০ অর্থবছরে ২৪৫ কোটি টাকার প্রকল্প হাতে নেয়, যার সিংহ ভাগ ভারত সরকারের ঋণ সহায়তা দেয়ার কথা ছিল। এসব প্রকল্পের মধ্যে ছিল তিনটি আন্তর্জাতিক মানের কন্ট্রেইনার টার্মিনাল জেটি, কাস্টমস অফিস, বিআইডবি¬উটিএ অফিস, স্থল বন্দরের অফিস, ক্রেন ইয়ার্ড, ওয়্যার হাউজ, ইলেক্ট্রিক সাবস্টেশন, ট্রাক ইয়ার্ড, রেস্ট হাউজসহ অন্যান্য আবশ্যিক স্থাপনা নির্মাণ। এই প্রকল্পের জন্য ২৮.৬৭ একর জমির অধীগ্রহনের কথা প্রস্তাব করা হয়।
বিআইডব্লিউটিএ‘র অফিস সূত্রে জানাগেছে, প্রস্তাবিত এসব জমির মধ্যে ৩.১৬ একর আশুগঞ্জ সার কারখানার, ৪.৫ একর খাদ্য মন্ত্রনালয়ের, ৩.৮৫ একর বাংলাদেশ রেলওয়ের ও অবশিষ্ট ১৭.১৬ একর জনসাধারণের। উক্ত জমি একাধিক বার সরকারের নৌমন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর সরেজমিনে একাধিকবার পরিদর্শন শেষে তা প্রাপ্যতা বা অধিগ্রহন বিষয়ে গত ২ ডিসেম্বর/২০১২ নৌমন্ত্রনালয়ে এক আন্তঃমন্ত্রণালয়ে সভা করে। সভায় তৎকালীন নৌ-মন্ত্রণালয়ের যুগ্মসচিব আলাউদ্দিনকে আহবায়ক ও মোঃ শহিদুল ইসলামকে সদস্য সচিব করে “আশুগঞ্জ অভ্যন্তরীণ কন্টেইনার নৌবন্দর স্থাপন” নামে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করেন নৌপরিবহন মন্ত্রনালয়। কিন্ত প্রকল্পটি নানা জটিলতার কারনে তা বাস্তবায়ন অনিশ্চিয়তা দেখা দেয়। কিন্ত চলতি বছরের ৬জুন ভারতের সাথে নৌপ্রটোকল চুক্তি নবায়নের পর প্রকল্পটি আবার বাস্তবায়নে কর্তৃপক্ষ নড়ে চড়ে উঠে। এরই ধারাবাহিকতায় গত ২১ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আর্ন্তমন্ত্রণালয়ের এক বৈঠকে আশুগঞ্জ নৌবন্দর ও অভ্রন্তরীণ কন্ট্রেইনা টার্মিনাল প্রকল্পের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রী জাতীয় ও আর্ন্তজাতিক বাণিজ্যের স্বার্থে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে নৌমন্ত্রণালয়কে নিদের্শ প্রদান করে। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক নৌপরিবহন সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ মঙ্গলবার সকালে প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।পরে এই প্রতিনিধি দলটি আখাউড়া স্থলবন্দরও পরিদর্শন করেছেন।