,

সরাইলে ইউপি সদস্যদের সহায়তায় শিশু কিশোররা ভোটার

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে কতিপয় ইউপি সদস্যের সহায়তায় শিশু কিশোররা হচ্ছে ভোটার। একটি ভোটের জন্য এদের জীবন থেকে ছিনিয়ে নেয়া হচ্ছে ৪-৫ টি বছর। কোন কোন ক্ষেত্রে ৬-৭ বছর। তথ্য সংগ্রহকারীরা বলছে,“ দেখেই বুঝা যাচ্ছে এরা শিশু কিশোর। ভোটার হওয়ার বয়স হয়নি। সংশ্লিষ্ট ইউপি সদস্যরা তাদেরকে ১৮ বছরের জন্ম নিবন্ধন দিয়েছেন। তাই আমাদের এন্ট্রি করে ছবি তুলতে হচ্ছে।” উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শুধু সরাইল সদর ইউনিয়নে ৭’শ নতুন ভোটার হওয়ার আবেদন পড়েছে। গত সোমবার থেকে শুরু হয়েছে তাদের ছবি তোলা ও এন্ট্রি করার কাজ। মঙ্গলবার ছিল শেষ দিন। সরজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ লাইন। মহিলা পুরুষ দুই দিকে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ভিতরে কাজ করছে ৪/৫জন অপারেটর। তবে লাইনে দাঁড়ানো অধিকাংশ ছেলে মেয়ের বয়স ১২ থেকে ১৪ বছর হবে। আবার কারো বয়স ১০ বছর হতে পারে। এমন অসংখ্য শিশু কিশোর জন্ম নিবন্ধনের কাগজ হাতে দাঁড়িয়ে আছে। কেউ মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম/৮ম শ্রেণিতে পড়ছে। কেউ পড়ছে মাদ্রাসায়। আবার পড়া লেখা করছে না ১৩/১৪ বছর বসের অগণিত ছেলে মেয়ে ভোটার হচ্ছে। জিজ্ঞেস করতেই সকলে একসাথে বলে উঠে “আমাদের বয়স ১৮ বছর। কম বেশী নেই।” কেউ কেউ বলে, আমার মেম্বার আমাকে এ কাগজটা (জন্ম নিবন্ধন) দিয়েছে ছবি তোলার জন্য। সদর উচ্চ বিদ্যালরে অষ্টম শ্রেণির ছাত্র সিহাব খান জন্ম নিবন্ধন হাতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এ ছাড়া মাদ্রাসা ছাত্র ফয়সাল মিয়া (১৪), সেলুন কর্মচারী রুবেল হোসেন (১৩) সহ অনেক শিশু কিশোর ছবি তুলছে। এমন চিত্র চোখে পড়েছে কালিকচ্ছ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রেও। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, শিশু কিশোরদের ছবি তুলতে সরজমিনে গিয়ে সংশ্লিষ্টদের নিষেধ করেছি। না শুনলে আইনগত ব্যবস্থা নিব।
 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা