,

এবার হয়তো বিচ্ছেদ প্রয়োজন, ৫ লক্ষণে বুঝে নিন

news-image

 

এতো ভালোবাসা, মনের টান আর স্মৃতিগুলো উড়িয়ে দিয়ে সম্পর্ক নষ্ট করে দেওয়া খুব সহজ কথা নয়। তবে সম্পর্কে এমন কিছু লক্ষণ প্রকাশ পায় যা দেখে বোঝা যায়, এখন ভাঙন প্রয়োজন। বিশেষজ্ঞরা এমনই ৫টি লক্ষণের কথা জানিয়েছেন যার উদয় ঘটলে বোঝা যায়, সম্পর্কে এখন ভাঙন রীতিমতো প্রয়োজন হয়ে পড়েছে।

১. ভালোবাসা নেই : সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে আর জীবনটা কাটানো সম্ভব নয়- এমনটা বুঝতে পারবেন যখন একে অপরের প্রতি আর টান অনুভব করবেন না। আগের ভালোবাসা এখন মনে অনুভূত না হলে বুঝবেন, এখানেই হয়তো শেষ।

২. আন্তরিকতাশূন্য যোগাযোগ : কোনো বিষয়ে কথা বলতে গেলে আগের মতো আর আবেগ কাজ না করলে বুঝবেন, গভীর কোনো সমস্যা হয়েছে। কথার শুরুতে দীর্ঘক্ষণ চুপচাপ থাকেন এবং কোনো কথা বলতে ভালো লাগে না। এ ধরনের পরিস্থিতিতে বোঝা যায়, দুজনের মধ্যে আত্মিক যোগাযোগের ন্যুনতম ইচ্ছাটা নষ্ট হয়ে গেছে।

৩. অফিসেই ভালো লাগে : আগে অফিস ছুটি হওয়ামাত্রই বাড়িতে ছুটে যেতে মন চাইতো। কিন্তু এখন স্ত্রী বা স্বামীর কারণেই বাড়ি ফিরতে ভালো লাগে না। তাই অফিসেই বেশি সময় কাটাতে ভালো লাগে। এতে প্রশ্ন ওঠে, আপনাদের সম্পর্ক কোথায় যাচ্ছে?

৪. সঙ্গী-সঙ্গিনীর অভ্যাসে দারুণ বিরক্ত : এক সময় তার অনেক অভ্যাস বা বদভ্যাসে কোনো সমস্যাই বোধ করতেন না। কিন্তু এখন দারুণ বিরক্ত আপনি। হঠাৎ এ পরিবর্তনের কারণ কি হতে পারে? এর অর্থ তাকে আপনার আর ভালো লাগছে না।

৫. সবকিছু নিয়ে ঝগড়া-বিবাদ : টুকটাক বিতণ্ডা লাগতেই পারে। কিন্তু ছোট-খাটো সব বিষয়ে যখন ঝগড়ায় জড়িয়ে পড়বেন, তখন বুঝতে হবে মানসিকতা বদলে গেছে। এ সম্পর্ক আর মধুর হবার নয়।  

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু