,

ঈদে এটিএনে ইভা রহমানের ‘মন রাঙাবো গানে’, ব্রেকআপ স্টোরি

news-image

আসছে ঈদে কণ্ঠশিল্পী ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান প্রচার হবে এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠানমালায়। অনুষ্ঠানের নাম ‘মন রাঙাবো গানে’। শিল্পী ইভা রহমানের মনের শহর, মন আমার, মনের মতো তুমি, মন জোনাকী, মনে আল্পনা এঁকেছি, মন তরী, মনের না বলা কথা এবং মন ভেসে যায় অ্যালবামের বাছাইকৃত গান নিয়ে তৈরি হয়েছে এ অনুষ্ঠান। download (1)

অনুষ্ঠানের গানগুলো হলো উৎসবের দিন, তুমি পাশাপাশি চললে, মন আমার হারিয়েছে, থাকবো তোমারই পাশে, জীবনের পরে যদি, চলার পথে যেতে যেতে, ভালোলাগে কাশবনের, ধুম তা না না, কেনো ভালো বাসোনা, একটা কথাই, এতো কাছে আসতে নেই, ঝিকিমিকি ঝিকিমিকি, এই ছেলে, এই তুমি, এই মেঘলা দিনে এবং এক জীবনে। দেশে এবং দেশের বাইরের মনোরম স্থানগুলোতে চিত্রায়িত হয়েছে গানগুলো। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টা ৪০মিনিটে।

 

ব্রেকআপ স্টোরি
 

মাছরাঙা টেলিভিশনে ঈদের দিন দুপুর ১২টা ১০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘ব্রেকআপ স্টোরি’। 
নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো ও অপর্ণা প্রমুখ। নাটকটির গল্পে দেখা যাবে নীল এবং অধরার বন্ধুত্ব অনেকদিনের। অধরাকে খুব ভালোবাসে নীল। কথাটা প্রতিদিনই তাকে বলার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। একসময় তাদের প্রেম হয়ে যায়। পাগলের মতো অধরাকে ভালোবাসে নীল।
1442779293

সম্পর্কের তিন বছর পরেও তার প্রতিদিনের প্রতিটি বিষয় সে খেয়াল রাখে। এক পর্যায়ে অধরার কাছে এই ভালোবাসা বিরক্তিকর মনে হয়। ক্রমশ নীলকে তার অসহ্য লাগে। তার কাছ থেকে নীলকে চলে যেতে বাধ্য করে সে। কিছুদিন পরেই অধরা বুঝতে পারে তার চারপাশটা শুন্য লাগছে। নীলের ভালোবাসার কাছে আবার ফিরে যায় সে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ