,

ইউনূস বিশ্বের শীর্ষ তৃতীয় ব্যবসায়ী

news-image

আরও উন্নত একটি বিশ্ব নির্মাণে ব্যবসা একটি মূখ্য ভূমিকা পালন করতে পারে- এই প্রত্যাশায় যুক্তরাজ্য থেকে প্রকাশিত একটি নতুন পত্রিকা ‘সল্ট’ প্রথম বারের মতো সেরা ১০০ জন সহমর্মী ব্যবসায়ী নেতার নামের তালিকা প্রকাশ করেছে।
এদের মধ্যে নোবেল শান্তি পুরস্কার জয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ক্ষুদ্রঋণের পথিকৃত অধ্যাপক মুহাম্মদ ইউনূস সল্ট সাময়িকীর এই সেরা ১০০ জন সহমর্মী ব্যবসায়ী উদ্ভাবকের তালিকায় ৩য় স্থানে রয়েছে।
তালিকা প্রকাশ উপলক্ষে সল্ট সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইউনূস ঋণকে মানুষের একটি গুরুত্বপূর্ণ অধিকার বলে বিবেচনা করা হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষকে ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছে।’
সল্টের তালিকায় ১ম ও ২য় স্থানে আছেন, পল পোলম্যান ও রিচার্ড ব্র্যানসন।
তালিকায় উল্লেখযোগ্য অন্যান্যদের মধ্যে রয়েছেন, বিল গেটস, অ্যারিয়ানা হাফিংটন, ল্যারি পেজ, টেড টার্নার, ওয়ানের বাফেট ও টিম কুক।
তালিকা তৈরির সময়ে যে সকল বিষয় বিবেচনা করা হয়েছে তার মধ্যে রয়েছে- টিকে থাকার সক্ষমতা, উদ্ভাবনশীলতা, সহমর্মীতা, ফলাফল এবং এধরনের তালিকায় সচরাচর প্রত্যাশিত অন্যান্য মানদ-। নবায়নযোগ্য শক্তি, সম্পদ সংরক্ষণ, কৃষি এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে টিকে থাকার সক্ষমতার মানদ-ে প্রদর্শিত নেতৃত্বের বিচারে ব্যক্তিত্বদের তালিকার জন্য বাছাই করা হয়েছে।
বাড়তি মানদ-ের মধ্যে অন্তর্ভূক্ত ছিল- এই ব্যক্তিরা তাঁদের শিল্পে কোন নতুন ধারণার প্রবর্তন করেছেন কি না, প্রমিত ব্যবসায়ী দৃষ্টান্তকে ছাড়িয়ে যায় এমন কোন কোম্পানী সৃষ্টি করেছেন কি না, এবং তাঁদের এই উদ্ভাবন কত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।
এর পূর্বে প্রফেসর ইউনূস ২০০৮ সালে ‘ফরেন পলিসি’ ম্যাগাজিনে বিশ্বের ১০০জন নেতৃস্থানীয় চিন্তাবিদের তালিকায় ২য় স্থানে এবং ২০১২ সালে বিশ্বখ্যাত ‘ফরচুন’ ম্যাগাজিনের এ যুগের ১২জন শ্রেষ্ঠ উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা