,

কাতারে মাতাবেন বাংলাদেশি শিল্পীরা

news-image

কাতারে মাতাবেন বাংলাদেশি শিল্পীরাপবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কাতারের আল-অ্যারাবিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে ঈদের দ্বিতীয় দিন ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট কনসার্ট। এই কনসার্টের আয়োজন করছে কাতারের অন্যতম ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান টপ সিক্রেট গ্রুপ। বাংলাদেশ থেকে এই কনসার্টের সমন্বয়কারীর দায়িত্ব পালন করছে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন লি.।
লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলামের নেতৃত্বে কনসার্টে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, সাজেদ ফাতেমী, টিনা মোশতারী, ঐশী, সাবা ও পূজা। ডিজে হিসেবে থাকছেন জর্জ (ডিজে জি)। একটি বিশেষ নাচে অংশ নেবেন সোনিয়া আফরীন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আম্বরীনা।
মিউজিশিয়ান হিসেবে দলে থাকছেন উজ্জ্বল সিনহা (কি-বোর্ড), বিকাশ (ড্রামস), সামু বড়ুয়া (লিড গিটার), রানা (বেইজ গিটার) ও পার্থ (পারকেশন্স)। কনসার্টের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আরটিভি।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা