,

মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল বিষয়ে রিট খারিজ

news-image

ফাঁস হওয়া প্রশ্নপত্রে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে- এমন দাবি করে ওই পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে করা একটি রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 
সোমবার সকালে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জে এন দেব চৌধুরীর অবকাশকালীন বেঞ্চ রিটের শুনানি নিয়ে তা খারিজ করে দেন। 
image_270907.5

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রোববার হাইকোর্টে এই রিট করেন। সোমবার আদালতে রিটের পক্ষে ইউনুস আলী আকন্দ নিজেই শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।
 
রিটে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত এবং নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছিল। এর আগে গত শনিবার ইউনুস আলী আকন্দ ২৪ ঘণ্টার মধ্যে প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের জন্য মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও স্বাস্থ্য সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশের জবাব না পেয়ে রোববার তিনি রিট করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা