শরীরের প্রদাহ এড়াতে ৭-৮ ঘণ্টার ঘুম অপরিহার্য, কেন বাঁ পাশে ফিরে ঘুমাবেন?
স্বাস্থ্য-বিশেষজ্ঞরা রাতে একটানা ৭ থেকে ৮ ঘণ্টার ঘুমের প্রয়োজনীয়তার কথা প্রায়ই বলে থাকেন। ৭-৮ ঘণ্টা ঘুমের প্রয়োজনীয়তা নিয়ে বহু গবেষণা হয়েছে বিশ্বজুড়ে এবং প্রতিবারই এর অপরিহার্যতা প্রমাণিত হয়েছে। সে ধারাবাহিকতায় নতুন করে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, শরীরের প্রদাহ এড়াতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমের বিকল্প নেই। ইস্টার্ন ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, মাঝবয়সে যারা রাতে ৬ ঘণ্টার কম কিংবা ১০ ঘণ্টার বেশি ঘুমান, তারা প্রায়ই নিম্নমাত্রার শারীরিক প্রদাহে ভুগে থাকেন। যারা রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমান, তাদের সঙ্গে তুলনামূলক পর্যালোচনার পর গবেষকরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।
ইস্টার্ন ফিনল্যান্ডে পরিচালিত ওই গবেষণায় অংশ নেন ২ হাজার ৬৮২ জন। এর আগের গবেষণাগুলোতে অপর্যাপ্ত ঘুমের সঙ্গে নিম্ন মাত্রার শারীরিক প্রদাহের সম্পর্ক প্রমাণিত হয়েছে। ঘুমের ব্যাপ্তিকাল ও সিরাম মাইক্রোনিউট্রিয়েন্ট কনসান্ট্রেশনের মধ্যে সম্পর্ক নির্ণয় ও বিশ্লেষণে এ ধরনের প্রথম গবেষণা এটি। সিরাম কপার কনসান্ট্রেশন ও দীর্ঘ সময় ঘুমের মধ্যে একটি যোগসূত্র পাওয়া গেছে এ গবেষণায়। যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন, বিষাদগ্রস্ত ও ডায়াবেটিসে আক্রান্ত, তারা নিম্নমাত্রার প্রদাহে আক্রান্ত হতে পারেন। সিরাম মাইক্রোনিউট্রিয়েন্ট কনসান্ট্রেশন নানা কারণে প্রভাবিত হয়। কোন ব্যক্তির সাধারণ স্বাস্থ্য ও খাদ্যাভ্যাসও এর অন্তর্ভুক্ত। ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ড-এর গবেষক মারিয়া লুয়োজুস বলছিলেন, এ গবেষণার ওপর ভিত্তি করে এটা বলা অসম্ভব যে, দীর্ঘ সময় ঘুমানোর ফলে উচ্চমাত্রার সিরাম কপার কনসান্ট্রেশনে আক্রান্ত হওয়া বা ঠিক বিপরীত ঘটনা ঘটে কিনা। উচ্চমাত্রার সিরাম কপার কনসান্ট্রেশনের সঙ্গে প্রো-অক্সিডেটিভ স্ট্রেসের সম্পর্ক রয়েছে। সাধারণভাবে, হৃদপি-ে ধমনীর অসুখের মতো বিভিন্ন দূরারোগ্য ও কঠিন ব্যাধিতে প্রো-অক্সিডেটিভ স্ট্রেসের উপস্থিতি পাওয়া যায়
কেন বাঁ পাশে ফিরে ঘুমাবেন?
গলা-বুক জ্বলছে? যা খাচ্ছেন, তাতেই বদহজম? বা, ধরুন এমনও কি হচ্ছে, আয়নার সামনে দাঁড়ালে মনে হচ্ছে, দ্রুত বুড়িয়ে যাচ্ছেন, মানে, বয়সের তুলনায় বেশ বয়স্ক লাগছে?
উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, আর একটা প্রশ্ন আপনাকে। একটু ভেবে বলুন তো, রাতে কী ভাবে ঘুমোন? মানে, কোনও দিকে ফিরে? যদি, ডান দিকে ফিরে বা চিত হয়ে অথবা উপুড় হয়ে ঘুমোনোর অভ্যাস আপনার থাকে, দ্রুত তা বদলান। চেষ্টা করুন বাঁ-দিকে ফিরে শোওয়ার। মাথায় রাখতে হবে, কতক্ষণ আমরা ঘুমোতে পারলাম, দিনে ছ-ঘণ্টা না আট ঘণ্টা, তার চেয়ে অনেক বেশি জরুরি কী ভাবে আমরা শুলাম। গবেষকরা বলছেন, আপনি কীভাবে শুচ্ছেন, তা প্রবল ভাবেই আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করে। দেখা গিয়েছে, যাঁরা বাঁ-দিকে পাশ ফিরে ঘুমোন, তাঁদের ত্বকে তারুণ্য বজায় থাকে। হজমশক্তিও তাঁদের অনেকগুণ বেশি। এসব না হয় বাদ দিন, জীবন সুরক্ষিত রাখতেও বাঁদিকে ফিরে শোওয়াটা জরুরি। বিশেষজ্ঞদের কথায়, কেউ চিত হয়ে শোবে না পাশ ফিরে, উপুড় হয়ে ঘুমোবে না সোজা হয়ে, যার যার ব্যক্তিগত পছন্দের ব্যাপার। এটা একটা অভ্যেসও। গবেষণায় দেখা গিয়েছে, চিত হয়ে শুলে, শ্বাস-প্রশ্বাসে অনেক বেশি বাধা সৃষ্টি হয়। বাঁদিকে ফিরে শোওয়ার সব থেকে বড় যে সুবিধা, আপনার পাকস্থলী টক্সিন ফিল্টার করার জন্য অনেক বেশি সময় পায়। উলটো দিকে, ডান দিকে ফিরে শুলে, লিম্ফেটিক সিস্টেমকে মন্থর করে তোলে। ঠিক করে, লিম্ফেটিক সিস্টেম কাজও করতে পারে না। যার জন্য টক্সিনকে ঠিকমতো পরিস্রুত করতে পারে না। লিম্ফ ফ্লুইড চলাচলের পথেও বাধার সৃষ্টি হয়। যার জন্য প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।











