,

১৩ লাখ ৭১ হাজার হজযাত্রী জড়ো হয়েছেন সৌদি আরবে

news-image

সারাবিশ্ব থেকে হজযাত্রীরা জড়ো হচ্ছেন সৌদি আরবে। পৃথিবীর সর্ববৃহত এ জমায়েতে গতকাল পর্যন্ত জড়ো হয়েছেন ১৩ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষ। এদের মধ্যে ৩০৮ জন ইতিমধ্যেই মারা গেছেন। এ খবর দিয়েছে সৌদি টিভি চ্যানেল আল আরাবিয়া। হজযাত্রীদের মধ্যে ১৩ লাখ ২৪ হাজারেরও বেশি সৌদি আরবে গিয়েছেন বিমানে করে। প্রায় ৩৫ হাজার গেছেন সড়ক পথে। বাকি প্রায় ১৩ হাজার ব্যবহার করেছেন সাগরপথ। গত বছরের চেয়ে এ সংখ্যা ১ শতাংশ কম। সবাই মসজিদ-আল-হারামে উপস্থিত হয়েছেন। নামাজ পড়েছেন। অনেকে নীরবে কেঁদেছেন। কেউ কেউ নিজ নিজ দেশের পতাকা হাতে নিয়ে দলবদ্ধ হয়ে হাজির হয়েছেন। biday haj1


ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে একবার এ হজ পালন করা ফরজ। প্রতিবছর সারাবিশ্ব থেকে আল্লাহর ক্ষমা ও রহমতের প্রত্যাশায় লাখো মুসলমান সৌদি আরবে যান হজ পালন করতে। হজের প্রত্যেকটি রীতিই একটি জিনিসের প্রতি গুরুত্বারোপ করে। তা হলো, আল্লাহর কাছে সবাই সমান। ধনী-গরীব, সাদা-কালো, ক্ষমতাবান-ক্ষমতাহীন, দুর্বল-শক্তিশালী, নারী-পুরুষ, প্রাচ্য-পাশ্চাত্য – এসবে কোনো পার্থক্য থাকে না হজে। ইসলামের নবী হজরত মোহাম্মদ (সঃ)-এর আমল থেকে ১৪০০ বছর ধরে চলে আসছে এ হজ। 


এবারে আরেকটি বিষয় হলো, হজযাত্রীরা এমন একটি দেশে প্রবেশ করেছে, যেটি এখন কার্যত যুদ্ধকালীন সময় পার করছে। গত মার্চ থেকে ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে আরব জোট বাহিনীর অভিযানে নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। এছাড়া স্থানীয় বিভিন্ন বাহিনীকেও সহায়তা দিচ্ছে দেশটি। তবে এরপরও হজ নির্বিঘেœ শেষ করতে নিরাপত্তা বাহিনীর প্রায় ১ লাখ সদস্য মোতায়েন করেছে দেশটি। এবারের হজের সময়ই ইউরোপে চলছে শরণার্থী সঙ্কট। এ শরণার্থীদের বেশিরভাগই ইরাক, সিরিয়া ও আফগানিস্তানের মুসলমান। হজের সময় আরেকটি বড় চ্যালেঞ্জ হলো মার্স ভাইরাসের ছড়িয়ে পড়ার আশঙ্কা। স্বাস্থ্যমন্ত্রী খালেদ আল-ফালিহ বলেছেন, এখন পর্যন্ত সব হজযাত্রীই ভালো অবস্থায় রয়েছেন। হজ উপলক্ষে অতিরিক্ত ২৫ হাজার মেডিকেল-কর্মী মাঠে নামিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের মধ্যে মার্স ভাইরাসের প্রাদুর্ভাব এখন পর্যন্ত একটিবারও দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ