,

বৃষ্টিভেজা হারে সিরিজ হাতছাড়া

news-image

ঢাকায় দিনভর বৃষ্টি। বৃষ্টি বাঙ্গালোরেও। রোববার বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ও শেষ ওডিআইতে ভারতীয় ‘এ’ দল ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশ ‘এ’ দলকে ৭৫ রানে হারিয়ে সিরিজ ২-১-এ নিজেদের করে নিয়েছে। প্রথম দুই ম্যাচে রান না পাওয়া সুরেশ রায়নার সেঞ্চুরিতে ২৯৭ করে স্বাগতিকরা। বাংলাদেশ ‘এ’ দল ব্যাট করতে নামার দুই ওভার শেষেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। নতুন করে মুমিনুলদের লক্ষ্য দাঁড়ায় ৪৬ ওভারে ২৯০। এরপর ৩২ ওভারে আবার বৃষ্টির দরুন খেলা বন্ধ হলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৭৫ রানে জিতে যায় স্বাগতিকরা। সফরকারীদের রান তখন ৩২ ওভারে ১৪১/৬। কিন্তু জেতার জন্য এ সময়ে মুমিনুলদের প্রয়োজন ছিল ২১৭ রান।
প্রথম ম্যাচে স্বাগতিকরা ৯৬ রানে জয় পায়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল ৬৫ রানে জিতে সিরিজে সমতায় ফেরে। রোববার শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নিতে ভুল করেনি স্বাগতিকরা। শুরুতে শফিউল ইসলাম ওপেনার আগরওয়ালকে তুলে নিয়ে বাংলাদেশ ‘এ’ দলকে ভালো সূচনা এনে দেন। এরপর সানজু স্যামসন ও সুরেশ রায়নার ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি রুবেল হোসেনরা। রায়না প্রথম দুই ম্যাচে ১৬ ও ১৭ রান করেন। আর শেষ ম্যাচে ৯৪ বলে ১০৪। রায়নার সেঞ্চুরি ও স্যামসনের ৯০ রানে ছয় উইকেটে ২৯৭ রান করে স্বাগতিকরা। দুটি উইকেট নেন শফিউল ইসলাম। রুবেল হোসেন, আল-আমিন হোসেন, আরাফাত সানি ও নাসির হোসেন একটি করে উইকেট পান।
ভারত সফরে বাংলাদেশ দলের টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা শেষ ম্যাচেও কাটেনি। প্রথম তিনজন ব্যাটসম্যান মিলে ১১ রান করেন। ব্যাটিংয়ে আগের দুই ম্যাচে বাংলাদেশকে টেনে নেয়া লিটন কুমার দাস ও নাসির হোসেন আউট হন ২১ ও ২২ রানে। অধিনায়ক মুুমিনুল হক করেন ৩৭ রান। কাল অবশ্য রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সাব্বির রহমান। ৫২ বলে অপরাজিত ৪১ রান করেন তিনি। শ্রীনাথ অরবিন্দু ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ানডে দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন অফ-স্পিনার গুরকিরাত সিং ও টি ২০ দলে পেসার শ্রীনাথ অরবিন্দ।
আগামীকাল রনজি ট্রফি চ্যাম্পিয়ন কর্নাটকের বিপক্ষে প্রথম তিন দিনের ম্যাচে মাঠে নামবেন মুমিনুলরা। দ্বিতীয় তিন দিনের ম্যাচ শুরু হবে ২৭ সেপ্টেম্বর ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর
ভারতীয় ‘এ’ ২৯৭/৬, ৫০ ওভারে (উন্মুক্ত চান্দ ৪১, স্যামসন ৯০, সুরেশ রায়না ১০৪, আর ধাওয়ান ২৬*। শফিউল ইসলাম ২/৫৬)।
বাংলাদেশ ‘এ’ ১৪১/৬, ৩২ ওভারে (সৌম্য ১
রনি ৯, এনামুল হক ১, মুমিনুল ৩৭, লিটন ২১ সাব্বির ৪১*, নাসির ২২। এস অরবিন্দ ২/১৪ কুলদীপ যাদব ২/২৯)।
ফল : ভারতীয় ‘এ’ দল ৭৫ রানে জয়ী
(ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে)।
সিরিজ : ভারতীয় ‘এ’ দল তিন ম্যাচের
সিরিজ ২-১-এ জয়ী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ