,

সন্ত্রাসবাদী হামলার আতঙ্কে বন্ধ হলো আইফেল টাওয়ার

news-image

ব্যাগপ্যাক পিঠে এক ব্যক্তিকে আইফেল টাওয়ার বেয়ে উঠতে দেখা যাওয়ার পর বন্ধ করে দেওয়া হল আইফেল টাওয়ার। সন্ত্রাসবাদী বলে সন্দেহ হওয়ায় টাওয়ার বন্ধ করে দেওয়া হয়। ফ্রান্সে পর্যটকদের সবথেকে আকর্ষণীয় টাওয়ার বন্ধ রাখা হল সারাদিন। অ্যান্টি-টেরোরিস্ট পুলিশ হেলিকপ্টার থেকে নজরদারি চালাচ্ছে আইফেল টাওয়ারের উপর। সকাল ৯ টায় ওই ব্যক্তিকে দেখা যাওয়ার পরই বন্ধ করে দেওয়া হয় আইফেল টাওয়ার। সব পর্যটকদের বের করে ফাঁকা করে দেওয়া হয় ওই এলাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ত্রাসবাদী হামলার আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে আইফেল টাওয়ার। টাওয়ারের গেট খোলার এক ঘণ্টা আগে ওই ব্যক্তিকে দেখা যায়। সন্ধে পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি। শতাধিক পর্যটক লাইন দিয়ে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। সেইসময় এই ঘটনা ঘটে। বন্ধ করে দেওয়া হয় সব টিকিট বুথ।
প্রায় আল-কায়েদা বা আইএসআইএসের মত জঙ্গি সংগঠনের তরফ থেকে আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। গত জানুয়ারি মাসে এক বন্দুকবাজের হামলার পর নিরাপত্তা আরও জোরদার করে দেওয়া হয়েছে। আইফেল টাওয়ারের পাশে পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি কোনও প্যারাশ্যুটিস্টও হতে পারে বলে অনুমান করছে পুলিশ। এর আগেও এইরকম প্যারাশ্যুটিস্টকে টাওয়ারে নামতে দেখা গিয়েছে। ২০০৫ সালে মৃত্যও হয়েছিল এক প্যারাশ্যুটিস্টের। 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা