,

হেগের স্থায়ী সালিশী আদালতের সদস্য হলেন বাংলাদেশের দুই বিচারপতি

news-image

প্রথমবারের মতো বাংলাদেশি বিচারপতি হিসেবে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিশী আদালতের (পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন-পিসিএ) সদস্য হয়েছেন সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম ও বিচারপতি মো. আওলাদ আলী।
 
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের আন্তর্জাতিক এই আদালতে নিয়োগ পাওয়ার কথা জানানো হয়। হেগ’র ঐতিহ্যবাহী ‘পিস প্যালেস’ এ অবস্থিত ১১৭ সদস্যবিশিষ্ট একটি আন্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্থায়ী সালিশী আদালত। ১৮৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিবদমান বিষয়সমূহের শান্তিপূর্ণ সমাধান এবং সালিশ পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। এই আদালত থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হয় ২০১৪ সালে।
 
বিচারপতি তাফাজ্জাল ইসলাম বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি। সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল এবং বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায়সহ উল্লেখযোগ্য বিভিন্ন মামলার বিচারে ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

বাড়ি দখলের গুজব, যা বললেন দিলারা জামান

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার বিরোধী: স্বপন

জাগৃকের শর্তে ১২৭ জনের ফ্ল্যাট অনিশ্চিত

ভাইরাল হতেই প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন সিফাত: স্থানীয়রা

রংপুরের চার খুনের বিচার দ্রুত শেষ হবে: ত্রাণমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তারেক রহমান

পাত্রী না পেয়ে আত্মহত্যা, মহারাষ্ট্রে আলোচনায় ২৯ মৃত্যু

হাম-উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭

শিবির নেতাকে থাপ্পড়, ইবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা

দক্ষ শ্রমিকই দেশের বড় উৎপাদনশীল সম্পদ: মাহ্দী আমিন

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

ইউরোপ কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরাচ্ছে?